Tuesday, July 28Welcome khabarica24 Online

খালেদার হাতে নিহতের স্মরণে স্মৃতিসৌধ করবেন এরশাদ

ershad-nazmul-bg_50512

 

বিএনপির শাসনামলে বেগম খালেদা জিয়ার হাতে নিহতদের স্মরণে স্মৃতিসৌধ করার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ বুধবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় সভায় তিনি এ কথা বলেন।এরশাদ বলেন, খালেদা জিয়া আমাকে কথায় কথায় খুনী বলেন। আয়নায় নিজের চেহারা দেখুন। খুনি কে? সারের দাবিতে আন্দোলনরত ৮০ জন কৃষককে হত্যা করেছেন। কানসাটে বিদ্যুৎ চাওয়ায় ২০ জনকে হত্যা করেছেন। সবার তালিকা আমাদের কাছে আছে। সুযোগ পেলে স্মুতিসৌধ করব।