
হারাধন চক্রবর্তী :: মীরসরাই উপেজলার হাইতকান্দি ইউনিয়নের বালিয়াদি গ্রামে শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো শতাধিক রোগী। ২০ অক্টোবর, সোমবার শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে বালিয়াদি ব্রজেন্দ্র সাধুর বাড়ী মন্দির প্রাঙ্গনে উক্ত চিকিৎসা সেবা সীতাকুণ্ড মা- শিশু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর সহযোগিতায় সীতাকুন্ড ব্লাড ডোনার্স সোসাইটি আয়োজনে কমর আলী মডেল মেডিকেল হল এ সকাল – ৯.৩০ মি: থেকে দুপুর ১টা পর্যন্ত ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছেন মেডিসিন, বাত- ব্যাথা,এ্যালার্জি,ডায়াবেটিস ও শিশু রোগে অভিজ্ঞ সীতাকুন্ড মা- শিশু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগস্টিক এ আবাসিক মেডিকেল অফিসার ডা: হুসাইন মোহসীনুল হক এমবিবিএস, গর্ভবতী ও মহিলা রোগী দেখেছেন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, হাইতকান্দি মা ও শিশু কল্যান কেন্দ্রের সীতা রানী দে।
ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা সহযোগিতা করেছেন উক্ত হাসপাতালের কর্মকর্তা নাবিদুল হাসান অভি, কৃষ্ণ লাল শীল, জয়দেব দে, শিমুল মজুমদার । ব্লাড গ্রুুপ পরীক্ষা করেছেন সীতাকুন্ড সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির এডমিন এস কে টিপু, নয়ন, আলী আকবর, কার্যকরি সদস্য রাসেল ইমন সহ কার্যকরি সদস্য হাফেজ আরমান, সাইফুল ও বেলাল । ওজন মাপা ও ডায়াবেটিস পরীক্ষা করেন পল্লী চিকিৎসক হারাধন চক্রবর্তী। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত ওর্য়াডে মহিলা সদস্য নাছিমা বেগম সহ প্রমুখ নারীনেতৃগন। পুরো চিকিৎসাসেবার মিডিয়া পার্টনার ছিল পাক্ষিক খবরিকা ও দৈনিক প্রভাতী বাংলাদেশ।
