Wednesday, February 25Welcome khabarica24 Online

শহীদ জিয়ার ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নিজামপুর কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন।

বিশেষ প্রতিনিধি-

মীরসরাইয়ের নিজামপুর সরকারি কলেজ প্রাঙ্গনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে নিজামপুর কলেজ ছাত্রদল।

রবিবার (২৫ মে) আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক জসিম উদ্দিন। কর্মসূচিতে নেতৃত্ব দেন মীরসরাই উপজেলা ছাত্রদলের নেতা নাইম সরকার ও নিজামপুর কলেজ ছাত্রদলের আহ্বায়ক নাজিম উদ্দিন।

এ সময় কলেজ প্রাঙ্গণে অর্ধশতাধিক ফুল ও ফলজ গাছ রোপণ করা হয়। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন এবং নিজামপুর কলেজ ছাত্রদলের নেতা সৌরভ হোসেন, শান্ত বড়ুয়া, সাব্বির হাসান, শামীম হোসেন, ফারেস হোসেন প্রমুখ।