Wednesday, February 25Welcome khabarica24 Online

রহমতাবাদ স্টুডেন্ট’স ফোরামের ইফতার সামগ্রী বিতরণ।


ইব্রাহিম বাদশা :: চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন রহমতাবাদ স্টুডেন্ট’স ফোরামের উদ্যোগে ৭০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে মীরসরাইয়ের মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ সরওয়ার আলী ক্বারী জামে মসজিদ প্রাঙ্গনে ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের আহব্বায়ক সাখাওয়াত হোসেনের পরিচালনায় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাক্ষ মনিরুজ্জামান, দারুল ইরফান একাডেমীর পরিচালক কেফায়েত উল্যাহ, বাংলাদেশ কৃষি ব্যাংক আবুতোরাব শাখার সিনিয়র অফিসার জনাব শেখ ফরিদ, সুফিয়া নূরিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা কলিমুল্লাহসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য, রহমতাবাদ স্টুডেন্ট’স ফোরাম ২০০৬ সাল থেকে মিঠানালা ইউনিয়নের বিভিন্ন গ্রামে সমাজ উন্নয়নে কাজ করছে। ২০০৬ সাল থেকে প্রতি বছর অস্বচ্ছল পরিবারে মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আসছে। এছাড়াও বিভিন্ন প্রকৃতিক দূর্যোগে, অসুস্থ্য রোগীদের চিকিৎসাসহ বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে সংগঠনটি।

রহমতাবাদ স্টুডেন্ট’স ফোরামের আহব্বায়ক সাখাওয়াত হোসেন বলেন, আমরা অতিতের ন্যায় এবছর ও পবিত্র মাহে রামাদান উপলক্ষ্যে সুবিধা বঞ্চিত , অসহায় রোজাদার ৭০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছি। ইফতার সামগ্রীতে ২কেজি করে ছোলা, ১ কেজি চিড়া, ১ কেজি চিনি, আধা কেজি খেজুর, আধা কেজি খেজুর, ২ কেজি আলু ও ১ কেজি পেঁয়াজসহ মোট ৮ কেজির প্যাকেজ সর্বমোট ৭০ পরিবারের মাঝে বিতরণ করা হয়।