Thursday, February 26Welcome khabarica24 Online

মীরসরাই কলেজে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই কলেজের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্প্রতি মীরসরাই কলেজ অধ্যক্ষ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংস্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত মীরসরাই কলেজ পরিচালনা পরিষদের অভিষেক মীরসরাই কলেজ অধ্যক্ষ রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সদ্য দায়িত্ব প্রাপ্ত সভাপতি মীরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফীকে ফুলেল শুভেচ্ছা জানান কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, নিজামপুর কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, মীরসরাই কলেজের উপাধ্যক্ষ নাছির উদ্দিন, বারইয়াহাট কলেজের প্রফেসর নিজাম উদ্দিন, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রভাষক জাফর উদ্দিন, মীরসরাই কলেজের প্রফেসরবৃন্দ যথাক্রমে ইকবাল হোসেন, উম্মে কাউছার ও নজরুল ইসলাম এবং মীরসরাই পৌর জামায়াতের আমীর শিহাব উদ্দিন ।

এসময় সংবর্ধিত সভাপতি আতিকুল ইসলাম লতিফী তাঁর বক্তব্য প্রদানকালে বলেন আমাদের প্রত্যাশা অনুমোদিত এই নতুন কমিটি আগামীদিনে উক্ত প্রতিষ্ঠানের পড়ালিখার মানোন্নয়ন ও ভাল ফলাফলে যুগান্তকারী ভূমিকা পালন করবে। তিনি নতুন কমিটি ও কলেজের সকল শিক্ষকের কাছে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ স্ব ক্ষেত্রে ত্যাগ ও নিরলস শ্রমের তাগিদ প্রদান করেন।