Thursday, February 26Welcome khabarica24 Online

মীরসরাই কলেজের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত


তাকিবুর রহমান :: মীরসরাই উপজেলা সদরস্থ ঐতিহ্যবাহী মীরসরাই কলেজের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর ভাবে সম্পন্ন হয়েছে। সোমবার ( ২৪ ফেব্রুয়ারী) সকাল ৯টা থেকে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন ইভেন্টে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিকাল ৩টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কলেজের অধ্যক্ষ রেজাউল করিম। উপাধ্যক্ষ নাছির উদ্দিন এর সভাপতিত্বে ও অধ্যাপক উত্তম কুমার চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ইকবাল হোসেন, অর্থনিতি বিভাগের অধ্যাপক জহুরুল হক, হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক স্বপন চন্দ্র বৈদ্য, জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক বরুন কান্তি সাহা, রসায়ন বিভাগের প্রভাষক সুলতানা ইয়াসমিন, বাংলা প্রভাষক নজরুল ইসলাম, ইংরেজী প্রভাষক সাইদুল ইসলামরাষ্ট্রবিজ্ঞানের সহকারি অধ্যাপক সাইফুল হক সিরাজী, আইসিটি বিভাগের প্রভাষক মোস্তাকিম আহমেদ সহ অন্যন্য বিভাগের অধ্যাপক ও শিক্ষকবৃন্দ প্রমুখ । ছাত্র ছাত্রীদের খেলাধুলার ১২ টি ইভেন্টে ৩৬ জনকে পুরষ্কৃত করা হয়।
বিভিন্ন ইভেন্টের খেলায় পুরস্কার প্রাপ্ত ১ম স্থান অর্জনাকারীদের মধ্যে অন্যতম যথাক্রমে মেয়েদের ১০০ মিটার দৌড়ে প্রথম হয় নাহিদা আক্তার, অন্ধের হাঁড়িভাঙ্গায় প্রথম হয়েছে জান্নাতুল বাকি, সুই সুতার দৌড়ে প্রথস হয়েছে ফারজানা আক্তার সীমা, মিউজিক্যাল চেয়ারে ফারহানা আফরিন, বালিশ খেলায় রুমা আক্তার, মার্বেল খেলায় বাপ্পী সেন, ২০০ মিটার দৌড় ও উচ্চ লাফে শায়ায়াত হোসেন, দীর্ঘ লাফে শাহিদ উদ্দিন, গোলক নিক্ষেপে সাদমান উদ্দিন, মোরগ লড়াইয়ে সাকিব উদ্দিন, বেলুন ফোটানো সোহান। কলেজের বিএনসিসি প্লাটুন, রোভার স্কাউটস ও রেড ক্রিসেন্টের সদস্য ছাত্র ছাত্রীরা অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে।