Thursday, February 26Welcome khabarica24 Online

মীরসরাই উপজেলা কৃষকদলের উদ্যোগে এসএসসি পরিক্ষার্থী মাঝে শিক্ষা উপকরণ উপহার বিতরণ

মামুন নজরুল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যানের নির্দেশনায় ও মীরসরাই উপজেলা কৃষক দলের আহবায়ক মো আশরাফ উদ্দিনের সৌজন্যে উপজেলা ছাত্রদলের সার্বিক সহযোগিতায় ২০২৫ সালের এসএসসি পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার বিতরণ করা হয়।

বুধবার ( ৯ এপ্রিল) সকাল ১১ টায় মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ১৪৭ জন এবং শফিউল আলম আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬৬ জন এসএসসি ২০২৫ শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ উপহার বিতরণ করা হয়েছে।

সারাদেশে আগামীকাল ১০ এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।মীরসরাই উপজেলা কৃষকদল ও মীরসরাই উপজেলা ছাত্রদলের সার্বিক সহযোগিতায় এসএসসি পরীক্ষার্থীদেরকে উৎসাহ দেওয়ার জন্য পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার বিতরণ করেন। শিক্ষা উপকরণের মাঝে ছিল একটি স্কেল,কলম,রাবার,পেন্সিল ও ফাইল।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা কৃষক দলের আহবায়ক মো আশরাফ উদ্দিন বলেন, প্রত্যেক শিক্ষার্থীর একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে এবং সে লক্ষ্যকে সামনে রেখে তাকে এগিয়ে যেতে হবে। আর লক্ষ্যকে বাস্তবে রূপান্তর করার জন্য অধ্যাবসায়ী ও পরিশ্রমী হতে হবে। এসময় তিনি শিক্ষার্থীদের ভালো ফলাফলের মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব বজায় রাখার আহ্বান জানান।

আরো বক্তব্য রাখেন,মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এম হেলাল উদ্দিন বলেন, জ্ঞান অর্জন প্রত্যেক মানুষের জন্য একান্ত আবশ্যক। জ্ঞানী মানুষই পারে সমাজকে অজ্ঞতার অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করতে। সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে একমাত্র দেশ, সমাজ, পরিবার, ব্যক্তির উন্নয়ন সম্ভব।

অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শফিউল আলম আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক মাষ্টার ইউনুস, সিনিয়র শিক্ষক বেলাল হোসেন, মায়ানী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন তৌহিদ,সাবেক ছাত্রনেতা ও প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রধান সমন্বয়ক সাহেদ আহসান, মায়ানী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মুসলিম উদ্দিন, ছাত্রনেতা তপু হক,সাখাওয়াত, রাকিব সহ নেতৃবৃন্দ।

ইতিপূর্বেই উপজেলা কৃষক দলের আহবায়ক মো আশরাফ উদ্দিন প্রায় ৬০০ এসএসসি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার বিতরণ করেন।