Tuesday, July 28Welcome khabarica24 Online

মীরসরাইয়ে রোকেয়া- সাত্তার স্মৃতি পাঠাগারের কমিটি গঠন

তাকিবুর রহমান :: মীরসরাই উপজেলার শিল্প সাহিত্য চর্চা ও গবেষনা কেন্দ্র ‘রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগার’ এর কমিটি গঠনকল্পে এক সভা পাঠাগারের প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান পলাশ এর সভাপতিত্বে গত ২৬ জুলাই ( শনিবার ) বিকাল ৫টায় খবরিকা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় বর্তমান সমাজে পাঠাগার স্থাপনের গুরুত্ব ও মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন শিল্পী ও সাংবাদিক রনজিত ধর, সাংবাদিক নাছির উদ্দিন, মাষ্টার আবুল মনছুর ভূঞা, নাসির উদ্দিন ভূঞা ও মীর হোসেন। প্রস্তাবিত গঠনতন্ত্র উপস্থাপন করেন ইব্রাহিম মাহমুদ। এসময় আরো উপস্থিত ছিলেন তাসলিমা চৌধুরী সুরভী, রওশন আরা শিরিন, রশিদুল হাসান, ইব্রাহিম মাহমুদ, তাকিবুর রহমান ও তানজিল আরা তানজু ।
সভায় সর্বসম্মতিক্রমে পাঠাগারের গঠনতন্ত্র অনুমোদন, ৫ বছরের জন্য পাঠাগার কার্যনির্বাহী পরিষদ ও একটি উপদেষ্ঠা পরিষদ গঠন করা হয়। পাঠাগারের উপদেষ্ঠা মন্ডলী যথাক্রমে প্রফেসর আতিকুল ইসলাম লতিফী, প্রদীপ দেওয়ানজী, প্রফেসর নুরুল আফছার, সৈয়দ আব্দুল আলীম তুহিন, মোহাম্মদ আলমগীর, নারায়ন সরকার, মঈন উদ্দিন আহমদ চৌধুরী সেলিম, সুভাষ সরকার, শাহাদাত হোসেন লিটন, মাহমুদ নজরুল, প্রফেসর আক্তারুজ্জামান, রনজিত ধর, মাষ্টার হোছাইন সবুজ, চৌধুরী বোরহান উদ্দিন, তাছলিমা চৌধুরী সুরভী, রওশন আরা শিরিন, সুবর্ণা জেসমিন চৌধুরী, নুরের নবী ভাষানী ও শেখ সাদেক মিয়া ।
পাঠাগার পরিচালনা কমিটি যথাক্রমে সভাপতি মাহবুবুর রহমান পলাশ, সহ সভাপতি রনজিত ধর, মাষ্টার আবুল মনছুর ভূঞা, প্রফেসর শিমুল কান্তি ভৌমিক, প্রফেসর সাইদুল ইসলাম, আবু সাঈদ ভূঞা, তাছলিমা চৌধুরী সুরভী, রাজিব মজুমদার, নাছির উদ্দিন, সাধারন সম্পাদক নাসির উদ্দিন ভূঁঞা, প্রতাপ বণিক রানা, মীর হোসেন, সানোয়ার হোসেন রনি, নিয়াজ উদ্দিন নিপু, সাংগঠনিক সম্পাদক তাকিবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক তানজিল আরা তানজু, পাঠাগার ও দপ্তর সম্পাদক রশিদুল হাসান, তাছনিম মাহবুব তানহা, আব্দুল মান্নান রানা, জাবেদ হোসাইন, জিয়াউর রহমান জিতু, এমদাদুল হক ভূঞা, ছোটন ধর, ইব্রাহিম বাদশা, নাবিদ আল ইউসরা । সভায় পাঠাগারের প্রতিষ্ঠাতা মাহবুব পলাশ জানান আশা করা যাচ্ছে আগামী অক্টোবর – নভেম্বর এর মধ্যে উক্ত পাঠাগার শুভ উদ্বোধন করা সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন উক্ত পাঠাগার এলাকার শিল্প সাহিত্য ও সংস্কৃতি বিকাশ সহ একটি অনন্য সাহিত্য কেন্দ্র হিসেবে রুপ লাভ করবে এমনটাই প্রত্যাশা। তিনি সকল শিল্প সাহিত্য অনুরাগীকে পাঠাগারের সাথে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।
উল্লেখ্য যে, রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগার’ মীরসরাই পৌরসভার ৩ নং ওয়ার্ডস্থ কবি কুটির ‘ সুরভীকুঞ্জে’ নির্মানাধীন।