Tuesday, July 28Welcome khabarica24 Online

আধুনিক দুনিয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় মেধাবীদের যোগ্য হয়ে গড়ে উঠতে হবে -এডভোকেট সাইফুর রহমান

নিজস্ব প্রতিনিধি ::   মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী সুফিয়া আজান পাঠাগার কর্তৃক আয়োজিত এস এস সি পরীক্ষায় এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন আধুনিক দুনিয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় মেধাবীদের যোগ্য হয়ে গড়ে উঠতে হবে । আর সেজন্য আগামী প্রজন্মের জন্য মেধা চর্চার বিকল্প নেই। শুক্রবার ( ২৫ জুলাই) বিকেলে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক নেছারুল করিম। পাঠাগারের সভাপতি জনাব মাওলানা কেফায়েত উল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় আরো বক্তব্য রাখেন সুফিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছারুল হক, অবুতোরাব মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও কৃতি শিক্ষার্থী বৃন্দ।অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও পুরস্কার বিতরন করা হয় ।