Thursday, February 26Welcome khabarica24 Online

মীরসরাইয়ে যুবদল নেতা কামরুলের কারামুক্তি উপলক্ষে আনন্দ মিছিল

তাকিবুর রহমান :: মীরসরাই পৌরযুবদলের সাবেক সভাপতি কামরুল হাসান এর কারামুক্তি উপলক্ষে আনন্দ মিছিল রবিবার ( ৩০ মার্চ) দুপুরে মীরসরাই পৌরসদরে অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে মহাসড়কে আনন্দ মিছিল শেষে বনফুলের সম্মুখে এক পথসভায় বক্তব্য রাখেন মীরসরাই পৌর যুবদলের সাবেক সভাপতি রবিউল হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন, নাহিদ হোসেন, বাবুল হোসেন, নিজাম উদ্দিন সুমন, ঈসমাইল হোসেন, জাহেদ হোসেন মুন্না, মাঈন উদ্দিন সোহেল, হাসান, শ্রমিকদল নেতা খান সাব প্রমুখ নেতাকর্মীগন।

পথসভায় বক্তাগন বলেন বিগত বিএনপির নেতাকর্মীগন বিগত ১৭ বছর বাড়িঘরে থাকতে পারে নাই, ফ্যাসিষ্ট সরকার বিদায়ের পর এখন যেন আবারো বিএনপির নেতাকর্মীরা যেন আর ষড়যন্ত্র এবং প্রতিকূলতার সম্মুখিন হতে না হয় সচেষ্ট থাকার আহ্বান জানান। বক্তাগন সন্ত্রাস এবং চাঁদাবাজমুক্ত মীরসরাই এর অঙ্গীকার ব্যক্ত করেন। কারামুক্ত কামরুল তাঁর বক্তব্যে প্রশাসনকে শান্তি শৃংখলা রক্ষায় সহযোগিতার প্রত্যাশা রেখে অন্যায়ের বিরুদ্ধে আইনী পদক্ষেপ আহ্বান জানান।