Thursday, February 26Welcome khabarica24 Online

মীরসরাইয়ের বিভিন্ন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ।

মীরসরাই প্রতিনিধি:

মীরসরাই উপজেলা ও পৌরসভা ছাত্রদলের যৌথ উদ্যোগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মীরসরাই উপজেলার বিভিন্ন স্কুলে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন মীরসরাই পৌরসভা ছাত্রদল নেতা আবদুল্লা আল মামুন এবং মীরসরাই কলেজ ছাত্রদল নেতা ইকবাল হোসেন ইমন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীরসরাই পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক হুসাইন মুহাম্মদ মাসুম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন রাজু, পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানজিমুল ইসলাম সজিব, ছাত্রনেতা তৌহিদুল ইসলাম নিশান, রফিক, রাব্বি ও সজিব।

এ সময় আবদুল্লা আল মামুন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশ ও আগামীর নেতৃত্বে উপযুক্ত প্রার্থী তৈরি করা। পাশাপাশি শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ক্যারিয়ার গঠনে সহায়তা করা, যাতে তারা ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। এই উদ্দেশ্য বাস্তবায়নে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি।”