
ইব্রাহিম বাদশাহ– “খেলায় শক্তি খেলায় বল, মাদক ছেড়ে মাঠে চল, স্মৃতি শক্তি বৃদ্ধি কর, মাদক মুক্ত সমাজ গড়” স্লোগানে মীরসরাইয়ের ১১নং মঘাদিয়ার শেখটোলা-উকিলটোলায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) শেখটোলা উকিলটোলা ফুটবল টুর্নামেন্ট সিজন-৩ এর ফাইনাল খেলায় ইঞ্জিনিয়ার জামশেদ আলম চৌধুরী তপুর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও নজরুল গবেষক ডক্টর মুহাম্মদ কামাল উদ্দিন।
সাধারণ সম্পাদক আরিফ হোসেন এবং আসিফ নুর খানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আলা উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক সাইফুল ইসলাম ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাহাদাত হোসেন, মিঠানালা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন মামুন, চট্টগ্রাম জেলা জজ আদালতের সহকারি কৌশুলী এডভোকেট নুরুল করিম এরফান, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নজরুল হোসেন রাসেল, মঘাদিয়া ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোতাহার হোসেন চৌধুরী, মিরসরাই উপজেলা ছত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসাইন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য তরিকুর রহমান বাবু, ১১নং মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি আকতার হোসেন, সাবেক ছাত্র নেতা নুর উদ্দিন সেলিম, খেলা পরিচালনা কমিটির উপদেষ্টা রাসেদুল হক আরিফ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন জিহান, আমজাদ হোসেন রুবেল কাউসার উদ্দিন বাবু, মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা জয়নাল আবেদীন। এসময় আরো উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির নজরুল ইসলাম, সরওয়ার উদ্দিন, আনিসুল হক সজল,শামসুদ্দোহা আরিফ, আবদুল্লাহ আল নোমান, জোবায়ের আলম চৌধুরী অপু, শিপন আহমেদ শুভ,সামসুল আলম, নিজাম উদ্দিন, সোহেল রানা, আকিব হোসেন, সানাউল্লাহ, মহিউদ্দিন, রুবেল, নুর মোহাম্মদ।
ফাইনাল খেলায় প্রতিদ্বন্ধিতা করে বিপ্লব কুমার দাশের মালিকানাধীন কিং স্টার ফুটবল একাদশ বনাম নুর উদ্দিন এর মালিকানাধীন আবু সাইদ সিয়াম ফুটবল একাদশ। ফাইনালে ৫-২ গোলের ব্যবধানে কিং স্টার ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
