
বিশেষ প্রতিনিধি- “বিনির্মাণ – ছাত্র সংগঠন” এর উদ্যোগে সম্মানিত উপদেষ্টা জনাব নাসির উদ্দীনের নির্দেশনায় মহান বিজয় দিবস উপলক্ষে মীরসরাই উপজেলায় বিজয় মেলায় অনুষ্ঠিত হয়েছে “ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় থ্যালাসেমিয়া সচেতনতা শীর্ষক কর্মসূচি।” শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং থ্যালাসেমিয়া সচেতনতায় লিফলেট বিতরণ করা হয় উক্ত কর্মসূচিতে।

এসময় উপস্থিত ছিলেন বিনির্মাণ ছাত্র সংগঠনের সম্মানিত আহবায়ক জনাব তানভীর হোসেন, সদস্য সচিব জনাব শাখাওয়াত হোসেন রানা, যুগ্ম আহবায়ক ফারহান তানভীন শুভ, মোহাম্মদ ইসমাইল, সাজ্জাদ সজিব, আবদুল আজিজ, কাজী জোবায়ের আলম মেহেরাজ। আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য আবদুল্লাহ আল মামুন, শরীফুল ইসলামসহ সংগঠনের বাকি সদস্যবৃন্দ।
উক্ত কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় ছিলো রক্তের বন্ধনে মীরসরাই এর টেকনিশিয়ানবৃন্দ।
কর্মসূচি পরবর্তী সময়ে বিনির্মাণ এর আহবায়ক তানভীর হোসেন বলেন, “বিনির্মাণ এ ধরণের সচেতনতামূলক কর্মসূচি আরো চালিয়ে যেতে চায়, জনস্বার্থে কাজ করতে বিনির্মাণ প্রতিশ্রুতিবদ্ধ।
একে অন্যের হাত ধরি,
স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করি

