

নিজস্ব প্রতিনিধি :: সৃজনশীল সাহিত্য সংগঠন নীলকলম এর বার্ষিক বনভোজন শুক্রবার ( ২৭ নভেম্বর) মীরসরাই্ উপজেলার বালিয়াদি গ্রামে দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সম্পন্ন হয়। নীল কলমের সভাপতি কবি ও সংগঠক মাহবুবা চৌধুরীর সভাপতিত্বে অনন্য সুন্দর মেঠোপথের গাঁ মীরসরাই উপজেলার বালিয়াদি গ্রামস্থ তাঁর নিজ বাড়ির আঙ্গীনায় অনুষ্ঠিত এই বনভোজনে পিঠাপুলি, কবিতা, গান, খেলাধূলা মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। বাচিক শিল্পী দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় পিঠাপুলি দিয়ে শুরু হওয়া বনভোজনের শুরুতেই হেমন্তের অনন্য প্রকৃতির কবিতা আবৃত্তি করেন কবি শিরিন আফরোজ, সুমি দাস, রায়হানা হাসিব, বনশ্রী বড়ুয়া, প্রতিমা দাশ, সৌভিক চৌধুরী, আলমগীর চৌধুরী, স্মরণিকা চৌধুরী, সাইফুদ্দিন সাকী, মোখলেছুর রহমান, রবীন্দ্র নারায়ন দে, অরুপ কুমার বড়ুয়া, জাহেদ কায়সার, মারজিয়া খানম সিদ্দিকা, রাফিয়া ডলি। একের পর এক গান গেয়ে শোনান মনজু আলম, রুনা তাসনিম, মুক্তা রাণী দেবী, দিলরুবা খানম, উত্তম দাশ , মুক্তিযোদ্ধা নুরুন্নবী , রীনা রহমান, দীপিকা রানী দেবী, জিতেন্দ্র লাল বড়–য়া, ইঞ্জিনিয়ার হান্নান প্রমুখ। মধ্যাহৃভোজনের পর পুরস্কার বিতরণ শেষে মীরসরাইয়ের মহামায়া লেকে প্রকৃতির মিতালী দেখে ও সূর্যাস্ত অবলোকন করে সকলে।
