Thursday, February 26Welcome khabarica24 Online

চিনকি আস্তানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য হলেন কুতুব উদ্দিন চৌধুরী


নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার চিনকি আস্তানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা সদস্য হিসেবে মনোনয়ন পেলেন এ.কে এম কুতুব উদ্দিন চৌধুরী। মীরসরাই উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বিগত ১৯ ডিসেম্বর এই মনোনয়ন দেন। উল্লেখ থাকে যে, চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাও মরহুম সৈয়দ আমিন উদ্দিন জেরুমিয়া। ১৯৬২ খ্রিঃ সনে তিনি এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। উনারই বাড়ীর স্বজনরা পরে প্রতিষ্ঠাতার বিষয়ে আপত্তি দিলেও সেটি কার্যকর করা যায় নি। তিনি প্রায় ত্রিশ বছর হিংগুলী ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তাহার একমাত্র কন্য মরহুম সৈয়দা জাহানারা বেগমের সন্তান এ.কে এম কুতুব উদ্দিন চৌধুরী চিনকি আস্তানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা হলেন। তিনি এজন্য মীরসরাইয়ের অভিভাবক সাতবারের নির্বাচিত এম পি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (সাবেক মন্ত্রী) প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ উনার র্দীঘায়ু সুস্বাস্থ্য কামনা করে উনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় রাজনীতিবিদ শিক্ষানুরাগী, প্রধান শিক্ষকগনসহ উপজেলা চেয়ারম্যান এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মহান রবের শোকরিয়া আদায় করেন।