

মামুন নজরুল :: ঐতিহ্যবাহী শতবর্ষী দ্বীনি প্রতিষ্ঠান উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আবুতোরাব ফাজিল (স্নাতক)মাদ্রাসা বার্ষিক ওয়াজ মাহফিল পুরষ্কার বিতরণ ও প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজিত গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মাদ্রাসার প্রাঙ্গণে সকাল থেকে ১ম পর্বে কেরাত,গজল,হামদ, নাত দিয়ে শুরু করেন মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী বৃন্দ।
বাদ আসর প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রাক্তন পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা রবিউল হোসাইন নিজামী সভাপতিত্বে ও পরিষদের সহ-সভাপতি উপাধ্যক্ষ মাওলানা সানা উল্লাহ সঞ্চালনায় ৪ জনকে গুণীজনকে সম্মাননা ও দাখিল, আলিম কৃতি শিক্ষার্থী ২০২৪ এর ২৫ জনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
সংবর্ধিত হলেন মাওলানা আবদুল জলিল সাবেক আরবী প্রভাষক আবুতোরাব ফাজিল মাদ্রাসা, মাওলানা আতিকুর রহমান খান সাবেক অধ্যাপক নিজামপুর কলেজ, সৈয়দ মোহাম্মদ কুতুব উদ্দিন সাবেক প্রিন্সিপাল অফিসার সোনালী ব্যাংক আগ্রাবাদ শাখা, মোহাম্মদ আবু তৈয়ব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেড অফিস মধুমতী ব্যাংক পিএলসি। এই সময় মাদ্রাসার সার্বিক উন্নয়নের অবদান রাখায় দাতা সদস্য নজরুল ইসলাম ভূঁইয়া ও ওসমান গনিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
২য় পর্বে মাদ্রাসার এন্তেজামিয়া কমিটির আহবায়ক এম জাহাঙ্গীর আলম ভূঁইয়া সভাপতিত্বে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন টুমচর ইসলামীয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শায়খুল হাদীস হযরত মাওলানা হারুন আল মাদানী এবং প্রধান ওয়ায়েজ হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বি এম মফিজুর রহমান আল আজহারী
বিশেষ ওয়ায়েজ হিসাবে উপস্থিত ছিলেন সোনাগাজী কামিল মাদ্রাসার আরবী সহকারী অধ্যাপক হযরত মাওলানা হারুন অর রশিদ।
