মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী’র শোকসভা অনুষ্ঠিত
মীরসরাই প্রতিনিধি : মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম মোহাম্মদ আলী’র তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১১ এপ্রিল) বিকাল ৪টায় মীরসরাই সদরের মীর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মোহাম্মদ আলী’র দীর্ঘ রাজনৈতিক জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।
মীরসরাই উপজেলা আওয়ামীলীগ আয়োজিত সভায় সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরীর সঞ্চালনায় ও সভাপতি শেখ আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জসিম উদ্দিন। সভায় অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য নুরুল হুদা, বারইয়াহাট পৌরসভার মেয়র এস.এম তাঁহের ভুঁইয়া, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহাদাত হোসেন, মিহির কান্তি, যুগ্ন সম্পাদক প্রদীপ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক কালু কুমার দে, সাবেক প্রচার সম্পাদক ...






