সংঘাত নয়, আমরা শান্তি চাই : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার দেশে চমৎকার পরিবেশ বজায় রাখার মাধ্যমে বাঙালি জাতির জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে চায়। তিনি বলেন, সংঘাত নয়, আমরা শান্তি চাই। সকলের প্রত্যাশা অনুযায়ী আমরা দেশে একটি সুন্দর পরিবেশ বজায় রাখতে চাই। আমাদের লক্ষ্য বাঙালি জাতির জন্য একটি সুন্দর পরিবেশ বজায় রাখা যাতে বিশ্বে আমরা একটি মর্যাদাসম্পন্ন অবস্থান লাভ করি। আজ বিকেলে রাজধানীতে জাতীয় জাদুঘর মিলনায়তনে জাতীয় পর্যায়ে শিল্পাচার্য্য জয়নুল আবেদদিনের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভাষণে প্রধানমন্ত্রী একথা বলেন। শেখ হাসিনা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বাঙালির চিরায়ত ঐতিহ্য অনুযায়ী পহেলা বৈশাখ উদযাপন করে আসছে।অন্যদিকে সকল ধর্মের মানুষ একসঙ্গে তাদের ধর্মীয় উৎসব পালন করে আসছে। এটি একটি ঐক্যবদ্ধ আস্থার প্রমাণ। বাঙালি জাতি এটি সম্ভব করে তুলেছে এবং বিশ্...






