Saturday, November 7Welcome khabarica24 Online

স্লাইড

টানা হরতালের প্রভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০কিলোমিটার যানজট

টানা হরতালের প্রভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০কিলোমিটার যানজট

মীরসরাই, স্লাইড
মীরসরাই প্রতিনিধি : ১৮দলীয় জোটের ডাকা টানা ৪দিনের হরতালের প্রভাবে গতকাল বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ ৫০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। দেশের প্রধান বানিজ্যিক রাজধানী চট্টগ্রামের মীরসরাই এলাকা জুড়ে গতকাল ভোররাত থেকে প্রায় ৫০কিলোমিটার সড়কে এ ভয়াবহ যানজটে আটকা পড়ে উভয় দিকে হাজার হাজার গাড়ি। এতে করে চরম দুর্ভোগের শিকার হয় যাত্রী-চালকসহ সকল শ্রেণি পেশার মানুষ। দীর্ঘ এ যানজটের কারণ হিসেবে টানা হরতালকেই দায়ী করেন যাত্রী, যানবাহন চালক ও ট্রাফিক কর্মকর্তারা। তারা দাবী করেন দীর্ঘ সময়ব্যাপী হরতালের কারণে গাড়ি চলাচল করতে না পারায় হঠাৎ করে চালকদের মধ্যে গাড়ি নিয়ে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছানোর প্রচেষ্টা পরিলক্ষিত হয়। আর এতে করে রাস্তার উভয় দিকে থেকে হাজার হাজার গাড়ি আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশের সার্জেন্ট মেহেদী হাসান জানান, টানা হরতালের কারণে সৃষ্ট যানজটে তাদের নাভিশ্বাসও ...
আগামীকাল কমনওয়েলথ দেশগুলোর সম্মেলন শুরু

আগামীকাল কমনওয়েলথ দেশগুলোর সম্মেলন শুরু

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
শ্রীলঙ্কায় কমনওয়েলথ দেশগুলোর সরকার প্রধানদের সম্মেলন শুরু হচ্ছে কাল। এবারের সম্মেলনে তামিল ইস্যুতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অংশ নিচ্ছে না কানাডা ও ভারতের সরকার প্রধান। তবে এ ইস্যুতে সেনাবাহিনীর বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, তা নিয়ে আন্তর্জাতিক তদন্তের চাপ দেয়া হবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।৫৩ সদস্যরাষ্ট্রের সংগঠন কমনওয়েলথের সম্মেলনে যোগ দিতে এরইমধ্যে কলম্বোয় পৌছেছেন সদস্য রাষ্ট্রের পরররাষ্ট্র মন্ত্রীরা। সম্মেলনের আলোচ্য সূচি নিয়ে এরই মধ্যে দুবার বৈঠক করেছেন তারা ।শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে শুক্রবার। যেখানে সরকারপ্রধানরা অংশ নেবেন।শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এবারের সম্মেলনে খুব জোরে শোরেই আলোচিত হচ্ছে তামিল ইস্যুটি। উনিশশো আশি সাল থেকে তামিল অধ্যুষিত এলাকাগুলো নিয়ে স্বাধীন রাষ্ট্রের দাবির আন্দোলন রুপ নেয় সিংহলি-তামিল জাতিগত সংঘাত। তারপর তিন দশক এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধে প্রাণ হারা...
নতুন জোট গড়ছেন এরশাদ ও বি. চৌধুরী এবং কাদের সিদ্দিকী

নতুন জোট গড়ছেন এরশাদ ও বি. চৌধুরী এবং কাদের সিদ্দিকী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
জাতীয় পার্টি, বিকল্প ধারা, কৃষক শ্রমিক জনতা লীগ, জেএসডি এবং ধর্মভিত্তিক বেশ কটি দলের নেতৃত্বে নতুন জোট হচ্ছে বলে জানিয়েছেন, জাতীয় পার্টির প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ। সকালে ছাত্র সমাজের একটি  অনুষ্ঠানে এই নতুন জোট গঠনের ঘোষণা দেন তিনি। গণফোরামের ড. কামাল হোসেনকেও এই জোটে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন, জাপা মহাসচিব রুহুল আমীন হাওলাদার। জাতীয় পার্টির ছাত্র সংগঠন ছাত্র সমাজে নতুনদের যোগদান উপলক্ষে ছিলো এই আয়োজন। এতে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন জানান, এরশাদের নেতৃত্বে নতুন জোট হচ্ছে। জোটে থাকছেন, বি চৌধুরী, কাদের সিদ্দিকী, আ স ম আব্দুর রবের দল ছাড়াও বেশ কয়েকটি ইসলামী দল। ড. কামাল হোসেনকেও এই জোটে আনার প্রক্রিয়া চলছে। প্রধান অতিথির বক্তব্যে এরশাদ জানান, ওই নেতাদের সঙ্গে বুধবার তার বৈঠকের কথা।জাতীয় পার্টির নেতৃত্বে এ জোট শিগগিরই আত্মপ্রকাশ করবে। তবে তার আগে দু-এক দিনের মধ্যেই মহাজো...
তারেক-মামুনের বিরুদ্ধে মামলার রায় ১৭ নভেম্বর

তারেক-মামুনের বিরুদ্ধে মামলার রায় ১৭ নভেম্বর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় ১৭ই নভেম্বর রায় দেবে আদালত। দুপুরে এ মামলায় যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার এই দিন ধার্য করেন, ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ মোতাহার হোসেন।তারেক রহমান পলাতক থাকায় তার পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন করা হয়নি। গত ২৬শে মে তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা জারি করে আদালত। ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮শ ৫৩ টাকা পাচারের অভিযোগে ২০০৯ সালে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় অর্থ পাচারের মামলাটি দায়ের করে দুদক। ২০১১ সালের ৮ই আগস্ট এ মামলায় তারেক ও মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় ১৭ই নভেম্বর রায় দেবে আদালত। দুপুরে এ মামলায় যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার এই দিন ধার্য ক...
বিএনপির পাঁচ নেতা ৮ দিনের রিমান্ডে

বিএনপির পাঁচ নেতা ৮ দিনের রিমান্ডে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপির পাঁচ নেতার জামিনের আবেদন খারিজ করে তাদের প্রত্যেককে ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দু’দফা শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন মহানগর ম্যাজিস্ট্রেট রেজাউল করিম। িবিএনপির ওই পাঁচ নেতা হচ্ছেন- দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি, এমকে আনোয়ার এমপি ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এদিকে ম্যাজিস্ট্রেটের এ জামিন বাতিল ও রিমান্ড আদেশের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে ঘণ্টাখানেক মুলতবি থাকার পর গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণের মামলায় বিএনপি নেতাদের রিমান্ড ও জামিন শুনানি ফের শুরু হয়। প্রয়োজনীয় নথি মহানগর দায়রা জজ আদালত থেকে আনার জন্য মহানগর ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বেলা পৌনে ১১টার দ...
নির্দলীয় সরকার প্রশ্নে কোনো আপস নয় : খালেদা জিয়া

নির্দলীয় সরকার প্রশ্নে কোনো আপস নয় : খালেদা জিয়া

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নির্দলীয় সরকারের দাবিসহ ক্ষমতাসীনদের অন্যায় জুলুমের সঙ্গে কোনো আপস হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। বৃহস্পতিবার রাতে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চলমান আন্দোলন সম্পর্কে তিনি বলেন, আমরা দেশের মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব। তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা দায়িত্ব চালিয়ে যাব। এ নিয়ে কোনো রকম আপসের সুযোগ নেই। আপস করা মানেই অন্যায়কে প্রশ্রয় দেয়া। সরকারের উদ্দেশে খালেদা জিয়া বলেন, নির্দলীয় সরকারের দাবি ন্যায়সঙ্গত। এ দাবি আপনাদের ছিল, আমাদের ছিল না। আপনাদের দাবি সংবিধানে সংযোজিত করেছিলাম। আজ সেই বিধানকে সংবিধান থেকে তুলে দিয়ে সরকার অন্যায় করেছে।সন্ধ্যা ৬টায় খালেদা জিয়া জাতীয় প্রেস ক্লাবে আসেন। এখানে পৌঁছলে ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদি...
নিজামীর রায় যে কোন দিন

নিজামীর রায় যে কোন দিন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর মামলার রায় যে কোন দিন ঘোষণা করা হবে। বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল এই মামলার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে রায় অপেক্ষমাণ (সিএভি) রাখে। তিন কার্যদিবস আসামিপক্ষের কোন জ্যেষ্ঠ আইনজীবী হাজির না হওয়ায় গতকাল নিজামীর পক্ষে তার আইনজীবীদের যুক্তি উপস্থাপনের জন্য শেষ সময় নির্ধারণ করা ছিল। কিন্তু এদিনও তারা ট্রাইব্যুনালে আসেননি। তবে রায় অপেক্ষাধীন রাখার পর ট্রাইব্যুনাল উল্লেখ করেন আসামিপক্ষ চাইলে আগামী পাঁচ দিনের মধ্যে তাদের অসমাপ্ত যুক্তিতর্ক লিখিতভাবে দাখিল করতে পারবে। সাধারণত হরতালের সময় আসামিপক্ষের সিনিয়র আইনজীবীরা ট্রাইব্যুনালে উপস্থিত থাকেন না। যুক্তিতর্ক উপস্থাপন করতে না পারায় নিজামী ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারেন বলে শঙ্কা ব্যক্ত করেছেন আসামিপক্ষের আইনজীবীর...
দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আগামী শনিবার বিএনপির বিক্ষোভ

দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আগামী শনিবার বিএনপির বিক্ষোভ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আগামী শনিবার জেলা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি।আজ বুধবার রাতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আলোচনা করেন। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক হয়।এর আগে টানা পাঁচ দিন পর নিজ বাসভবন থেকে বেরিয়ে আজ গুলশানে দলীয় কার্যালয়ে যান বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, পরবর্তী কর্মসূচি ১৮-দলীয় জোটের নেতাদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। তিনি বলেন, বিরোধী দলের নেতাদের নির্যাতন, গ্রেপ্তার ও পুলিশের আগ্রাসী ভূমিকা সংলাপের পথ বন্ধ করে দিয়েছে। সরকারের মন্ত্রীরা যা বলছেন, তাতে সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তিনি বলেন, ‘আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি সরকারের মন্ত্রীরা পদত্যাগ নিয়ে জাতির সঙ্গে তামাশা করছেন। যখন জাতি উদ্বিগ্ন তখন তারা হাতির...