Saturday, November 7Welcome khabarica24 Online

স্লাইড

দখল-দূষণে বিপন্ন কর্ণফুলী

দখল-দূষণে বিপন্ন কর্ণফুলী

সম্পাদকীয়, স্লাইড
বিশ্বজিৎ পাল : বাংলার সভ্যতা, সংস্কৃতি, অর্থনীতি, কৃষি, যোগাযোগ, ইতিহাস, ঐতিহ্য নদীকেন্দ্রিক। একইসঙ্গে শিল্প, সাহিত্য, ধর্ম, গ্রাম, নগর, বন্দর, মানববসতি, ভূ-ভাগ ধারাসৃষ্টি, আবর্তন, উন্নয়ন নদীতীরবর্তী। ব-দ্বীপ আকৃতির এ ভূখ-ে ছোটবড় ২৩০টি নদ-নদী প্রবহমান। কোনো এক সময়ে যাত্রীবাহী নৌকা ভ্রমণ, পরিবহন তৎপরতায় জলমহলের রূপ ছিল এই বাংলায়। নৌপথ ছিল ২৫ হাজার ১৪০ কিলোমিটার। খাল, বিল, নদীনালা পরিবহনযোগ্য জলাভূমি ছিল ৪ হাজার। প্রবহমান নদীপথের দাপট বাংলাকে গৌরবান্বিত করেছিল। সওদাগরি নৌকা আর ভাসমান ভেলার খেলা চলেÑ এমন নদীপথ বর্তমানে ভরা বর্ষা মৌসুমে ৫ হাজার ৯৬৮ কিলোমিটার। গ্রীষ্ম মৌসুমে অনিবার্যভাবে তা ২ হাজর কিলোমিটারের বেশি নয়। অর্থসাশ্রয়ী বিকল্প পথ যতই সৃষ্টি প্রক্রিয়া সমুন্নত করা হয়েছে, নদীপথের গ্রহণযোগ্যতা ততো বৃদ্ধি পেয়েছে। নিরাপদ বাহন হিসেবে নদীপথের সুবিধা ব্যবস্থা আজ প্রশ্নাতীত হয়ে উঠেছে। ...
প্রস্তাব প্রত্যাখ্যান করেছি

প্রস্তাব প্রত্যাখ্যান করেছি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
জাকারিয়া পলাশ: নির্বাচনকালীন সরকারে অংশ নেয়ার জন্য সরকারের পক্ষ থেকে প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ জানিয়েছেন, ওই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। একই ধরনের প্রস্তাব দেয়া হয়েছিল এলডিপি’র সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদকেও। তিনিও একইভাবে সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। আন্দালিব রহমান পার্থ দাবি করেন, সরকার নির্বাচনকালীন সরকারকে ‘সর্বদলীয়’ নামকরণ করে কিছু দলকে টানার চেষ্টা চালায়। কিন্তু তারা সফল হয়নি। এটি তাদের সর্বশেষ রাজনৈতিক পরাজয়। মানবজমিনকে দেয়া প্রতিক্রিয়ায় পার্থ বলেন, এরশাদ সাহেবকে অনেকে আনপ্রেডিক্টেবল বলে থাকেন, কিন্তু আমার কাছে তাকে প্রেডিক্টেবলই মনে হয়। উনি যে এমন একটা কিছু করবেন তা আমরা আগেই ধারণা করেছিলাম। তার খেলা এখানেই শেষ নয়। উনি যতদিন রাজনীতিতে আছেন ততদিন আমাদেরকে আরও এমন খেলা দেখতে হতে পারে। তিনি...
আবুধাবিতে বাংলাদেশি ট্যাক্সি চালকের সততা : অবাক বিশ্ববাসী

আবুধাবিতে বাংলাদেশি ট্যাক্সি চালকের সততা : অবাক বিশ্ববাসী

আন্তর্জাতিক, স্লাইড
অনলাইন ডেস্ক : নূরে আলম একজন ট্যাক্সি চালক। গত পাঁচ বছর ধরে আবুধাবিতে ট্যাক্সি চালাচ্ছেন তিনি। যাত্রীদের ফেলে যাওয়া মোবাইল থেকে ব্যাগ কত কিছুই না ফেরত দিয়েছেন তিনি। কিন্তু সম্প্রতি এক বিকেলে ঘটে যাওয়া ঘটনা অবাক করেছে বিশ্ববাসীকে। আর একজন মানুষ যে চারিত্রিক দিক দিয়ে কতটা সৎ হতে পারে তারই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নূরে আলম। সেদিন বিকেলে সরকারি কোম্পানিতে চাকরিরত এক যাত্রী আবুধাবির সোফিটেল হোটেল থেকে খলিফা স্ট্রিটের মিলেনিয়াম হোটেলে যায়। যাতায়াত ভাড়া ৪.৫০ দিরহাম হলেও যাত্রীটি তাকে পাঁচ দিরহাম দেন। এরপর যাত্রটি তাড়াহুড়া করে হোটেলে চলে যান। ঠিক এক ঘণ্টা পরে নূরে আলম হঠাৎ যাত্রীসিটের নিচে একটি সাদা খাম লক্ষ্য করেন। তিনি সেই খামের ভেতর আরও দুটি খাম পান। তার একটিতে ৫০০ এবং অপরটিতে ১০০০ হাজার দিরহামের নোটে ভরা ছিল। দুটি খামে মোট ৮৮ হাজার ৫০০ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প...
গাড়ি না ভেঙে রাজপথে নামুন: ফখরুল

গাড়ি না ভেঙে রাজপথে নামুন: ফখরুল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দলের নেতাকর্মীদের শুধু গাড়ি ভাঙচুর না করে সরকারকে উৎখাত করতে রাজপথে নেমে আমার আহ্বান জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৯তম জন্মদিন উপলক্ষে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা আলমগীর বলেন, নির্বাচনকালীন যে সরকার গঠন করা হয়েছে তা সর্বদলীয় নয়। এটা মহাজোট সরকারের মন্ত্রিসভার পুনর্গঠন মাত্র। এই সরকারে সংসদে প্রতিনিধিত্বকারী অর্ধেক দলই নেই। তাই সরকারের চেহারা পরিবর্তন না হলে ১৮ দল নির্বাচনে যাবে না। তিনি বলেন, বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে ভীতিকর অবস্থার মধ্য দিয়ে নির্বাচন করা যাবে না। নির্বাচন করতে হলে, নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। সংঘাত, হানাহানি ও অশান্তি সৃষ্টি হোক তা আমরা চাই না। প্রধানমন্ত্রীর উদ্দেশে মির্জা আলমগীর বলেন, প্রতিটি জনসভায় প...
ওমরাহ পালনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ওমরাহ পালনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মধ্য রাতে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। একাধিক কূটনৈতিক সূত্রমতে, ক্ষমতার শেষ সময়ে সরকার প্রধানের ওই সফরে ৫৫ জন সফরসঙ্গী হচ্ছেন। প্রধানমন্ত্রী কার্যালয় ও পররাষ্ট্র দপ্তর সূত্র মতে, এবারের সফরটি একান্তভাবে ওমরাহ পালনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছেন শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের ৫ সদস্য তার সঙ্গে ওমরাহ পালন করবেন। প্রধানমন্ত্রী, তার পরিবারের সদস্য মিলে মোট সফরসঙ্গীর এক-পঞ্চমাংশকে সৌদি সরকারের তরফে ‘লোকাল হসপিটালিটি’ দেয়া হবে। বাকিদের থাকা-খাওয়ার ব্যবস্থা দেশটির বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় হবে। রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থের সংস্থান হবে। বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা যাতায়াত করবেন। সূত্র মতে, গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রধানমন্ত্রী, তার পরিবারের সদস্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১১ কর...
ইরানের পরমাণু কর্মসূচি

ইরানের পরমাণু কর্মসূচি

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
পরমাণু কর্মসূচির অধিকার থেকে একচুল সরবে না ইরান।টেলিভিশনে এক বক্তৃতায় এ হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সুইজারল্যান্ডের জেনেভায় ছয় বিশ্বশক্তির সঙ্গে তেহরানের আলোচনা শুরুর আগে এ হুঁশিয়ারি দিলেন খামেনি।পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বপরাশক্তিদের সঙ্গে সমঝোতায় সরাসরি বাধা না দিলেও, দেশের অধিকার নিশ্চিত করতে, প্রতিনিধিদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি। এদিকে, আলোচনা চলতে থাকায়, ইরানের বিরুদ্ধে নতুন কোনো অবরোধের প্রস্তাব না আনতে, কংগ্রেস সিনেটরদের প্রতি আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। জেনেভায় আজ আবারো ইরানের সঙ্গে আলোচনায় বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশ ও জার্মানি...
ন্যূনতম মজুরি মেনে পোশাক শ্রমিকদের কাজে যোগ দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ন্যূনতম মজুরি মেনে পোশাক শ্রমিকদের কাজে যোগ দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সরকারের নির্ধারিত ন্যূনতম মজুরি ৫৩০০ টাকা মেনে নিয়ে কাজে যোগ দিতে পোশাক শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে ২০১০ -১১ অর্থবছরের জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। অনুষ্ঠানে রপ্তানি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৪৭টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করা হয়।এসময় প্রধানমন্ত্রী বলেন, ক্ষুধা ও দারিদ্র দূরীকরণের লক্ষ্যেই সরকার পাঁচ বছর মেয়াদী রপ্তানি নীতি প্রণয়ন করেছে। বাংলাদেশের মতো জনবহুল দেশে রপ্তানি বাণিজ্যের গুরুত্বও তুলে ধরেন তিনি। বাণিজ্যে উদার নীতিমালা গ্রহণ করার কথা উল্লেখ করে তিনি বলেন, এর ফলেই বাণিজ্যের কার্যকর সম্প্রসারণ সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী রপ্তানির ক্ষেত্রে নতুন অনেক পণ্যের বাজার সৃষ্টিতেও সরকারের ভূমিকা তুলে ধরেন। প্রধনমন্ত্রী তার বক্তব্যে, এদেশের গ্রামীণ কাঁচামালকে কাজে লাগিয়ে ক্ষুদ্র ...
সীতাকুণ্ডে জামায়াত নেতার লাশ উদ্ধার, গাড়ি ভাঙচুর, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ

সীতাকুণ্ডে জামায়াত নেতার লাশ উদ্ধার, গাড়ি ভাঙচুর, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে জামায়াত নেতার লাশ পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ২০টি গাড়ি ভাঙচুর ও ৩টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এর প্রভাবে মীরসরাইয়ে দূরপাল্লার বাস ও মালবাহী ট্রাক-লড়িগুলো দুপুর থেকেই মহাসড়কের পার্শ্ববর্তী নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন চালকরা। কিছু কিছু বাস ও ট্রাককে মীরসরাই ও জোরারগঞ্জ থানায় পার্কিংয়ের সুযোগ করে দিয়েছে পুলিশ। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট মেহেদী হাসান জানান, বারইয়ারহাট ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থানকারী কিছু বাস রুট পরিবর্তন করে ভুজপুর এলাকা দিয়ে চট্টগ্রাম পথে রওয়ানা হয়েছে। মালবাহী ট্রাক ও লড়িগুলো স্টার্ট বন্ধ করে দিয়ে গাড়ি নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে। তবে কবে নাগাদ মহাসড়কের গাড়িগুলো সচল হবে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি তিনি। উল্লেখ্য, বুধবার (২০ নভেম্বর) দুপুরে সীতাকুণ্ডের পন্থিছিলা এলা...