ফের শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিল হেফাজত
ফের ঢাকার শাপলা চত্বরে আগামী ২৪ ডিসেম্বর মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। এছাড়া চট্টগ্রামে দুই দিনব্যাপী মহাসমাবেশ করারও ঘোষণা দেয়া হয়।
রোববার বিকালে হাটহাজারীতে এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী ঢাকা, চট্টগ্রামে মহাসমাবেশসহ বিভিন্ন বিভাগ ও জেলায় সমাবেশ কর্মসূচির ঘোষণা দেন। এর আগে ১৫ নভেম্বর শাপলা চত্বরে মহাসমাবেশের ডাক দিয়েছিল সংগঠনটি। এরপর গত ১০ ডিসেম্বর সমাবেশ স্থগিতের ঘোষণা দেয়া হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৮ নভেম্বর চাঁদপুরে সমাবেশ, ৩০ নভেম্বর টাঙ্গাইল, ৯ ডিসেম্বর দিনাজপুর, ১২ ও ১৩ ডিসেম্বর চট্টগ্রামে মহাসমাবেশ, ২০ ডিসেম্বর ফেনী, নোয়াখালী, কুমিল্লা, গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, হবিগঞ্জ, বগুড়া, সিলেট, খুলনা, রাজশাহীতে সমাবেশ অনুষ্ঠিত হবে।এছাড়া হেফাজতে ইসলামের আমীর আল্লামা শফীর ব্যঙ্গচিত্র তৈরি করে দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারার প্র...







