মোহাম্মদ শাহাদাত হোসেন : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, উপজেলা চেয়ারম্যান পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ও মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. গিয়াস উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে উপজেলার তিনটি ইউনিয়নের তিনশত দরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।সোমবার (১৩ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর, ১৩ নম্বর মায়ানী এবং ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের দরিদ্র শীতার্থদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফরফরিয়া ও পদুয়া গ্রামের দরিদ্র শীতার্থ ১০৮ টি পরিবার, ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৫০ টি পরিবার, ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সৈদালী গ্রামের ৭০ টি পরিবার, ২ নম্বর ওয়ার্ডের ফেনাফুনী গ্রামের ৩২ টি পরিবার এবং ৩ নম্বর ওয়ার্ডের উত্তর আমবাড়িয়া গ্রামের ৪০ টি পরিবারের মাঝে তিনশত শীতবস্ত্র বিত...