সাবেক পূর্তপ্রতিমন্ত্রী মান্নানকে দুদকে তলব
দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও হলফনামায় দেওয়া সম্পদ বিররণীতে অস্বাভাবিক বৃদ্ধির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২০ ফেব্রুয়ারি বেলা ১১ টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকার জন্য তাকে চিঠি দিয়েছে কমিশন।রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে কমিশনের উপ-পরিচালক নাছির উদ্দিন তাকে এ চিঠি দেন বলে নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য।দুদক সূত্র জানায়, ঢাকা-১ আসনের সাবেক সাংসদ ও মহানগর আওয়ামীলীগের প্রভাবশালী নেতা এডভোকেট আব্দুল মান্নান। তিনি বিগত মহাজোট সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী থাকাবস্থায় বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। পাঁচ বছর আগে তার সাকুল্যে ১০ লাখ ৩৩ হাজার টাকার সম্পত্তি ছিল। গত পাঁচ বছরের ব্যবধানে সেটা হয়েছে ১১ কোটি তিন লাখ টাকা। আগে ত...







