Saturday, November 7Welcome khabarica24 Online

স্লাইড

আজ মহিমান্বিত শবে কদর ও জুমাতুল বিদা

আজ মহিমান্বিত শবে কদর ও জুমাতুল বিদা

জাতীয়, স্লাইড
আজ জুমার দিন। আজকের দিনটি এই রমজানের সর্বশেষ জুমা- জুমাতুল বিদা। বছরের যে কোনো জুমাই সপ্তাহের শ্রেষ্ঠ দিন। আর রমজানের জুমা আরও অধিক ফজিলতপূর্ণ।রমজানের শেষ জুমা আমাদের সমাজে জুমাতুল বিদা হিসেবেই পরিচিত। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দিনটি অতি গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআন বা হাদিসে অবশ্য ‘জুমাতুল বিদা’ বলতে কিছু নেই। এর কোনো স্বতন্ত্র ফজিলতও নেই। তদুপরি মুসলিম উম্মাহর কাছে দিনটি ব্যাপক সমাদৃত।শুধু এ দেশেই নয় গোটা পৃথিবীতেই মুসলমানরা দিনটিকে অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করেন। দিনটির প্রতি মুসলমানদের এই আবেগ একেবারে অমূলকও নয়। কারণ, মূলত জুমার দিন অতি ফজিলতপূর্ণ। আর রমজানের জুমা তো আরও অধিক ফজিলতপূর্ণ। সে বিবেচনায় রমজানের শেষ জুমার প্রতি মুসলমানদের বাড়তি শ্রদ্ধাবোধ অযৌক্তিক নয়। উলামায়ে কেরাম বিষয়টির প্রতি বরাবরই মৌন সমর্থন দিয়ে এসেছেন। আজকের জুমাটি অনেকের জীনে রমজানের শেষ জুমা হতে পারে। আগামী রমজানে...
জিয়ার মাজার যাবে বগুড়ায়

জিয়ার মাজার যাবে বগুড়ায়

জাতীয়, স্লাইড
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার চন্দ্রিমা উদ্যান থেকে সরিয়ে বগুড়ায় নিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তবে কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হবে তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। জিয়াউর রহমান ’৮১ সালের ৩০শে মে ভোর রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত হন কতিপয় বিদ্রোহী সেনা কর্মকর্তাদের হাতে। তার লাশ গোপনে কবর দেয়া হয় রাঙ্গুনিয়া উপজেলার ইঞ্জিনিয়ারিং কলেজের কাছে প্রত্যন্ত এক পাহাড়ি এলাকায়। সেনাবাহিনী লাশের সন্ধান পায়। এর পর লাশ নিয়ে যাওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। পরীক্ষা করে লাশ শনাক্ত করা হয়। এর পর বিমানযোগে ঢাকায় এনে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় বর্তমান চন্দ্রিমা উদ্যানে। আওয়ামী লীগ অবশ্য বরাবরই বলে আসছে জিয়ার লাশ পাওয়া যায়নি। কেউ দেখেওনি। ’৯৬ সনে ক্ষমতায় এসে আওয়ামী লীগ শেরেবাংলা নগরের বোটানিক্যাল গার্ডেন জিয়া উদ্যানকে ফিরিয়ে নেয় আগের ‘চন্দ্...
জামায়াতের প্রেসক্রিপসনে বিএনপির মহানগর কমিটি

জামায়াতের প্রেসক্রিপসনে বিএনপির মহানগর কমিটি

স্লাইড
জামায়াতের প্রেসক্রিপসনেই পুরানো কমিটি ভেঙ্গে দিয়ে বিএনপির ঢাকা মহানগর কমিটি গঠন করা হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে কৃষকলীগ আয়োজিত 'কৃষি ও কৃষকের উন্নয়নের বাজেট-২০১৪-১৫' শীর্ষক সেমিনারে তিনি বলেন, বিএনপির নতুন কমিটির মূল নেতৃত্বে যিনি, তিনি জামায়াত মাইন্ডের লোক। তাদের পরামর্শ অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে।বিএনপিকে নিজেদের ঘর গোছানোর পরামর্শ দিয়ে কামরুল বলেন, আন্দোলন মোকাবেলা করতে আওয়ামী লীগ সিদ্ধহস্ত। কোন ক্রমেই দেশে উন্নয়ন কর্মকান্ডে বাধা সহ্য করা হবে না। তার জন্য প্রয়োজনে কঠোর থেকে কঠোর ভাবে আন্দোলন মোকাবেলা করা হবে। তবে গণতান্ত্রিক নিয়মে আন্দোলন করা হলে কোন ধরণের বাধা দেয়া হবে না।ঈদের পর নয়, আরও কয়েক বছরেও বিএনপি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, তাদের আন্দোলনের প্রস্তুতি না নিয়ে সংগঠন গোছানোর ...
১১৬ আরোহী নিয়ে আলজেরীয় বিমান বিধ্বস্ত

১১৬ আরোহী নিয়ে আলজেরীয় বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক, স্লাইড
১১৬ আরোহী নিয়ে আলজেরীয় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বুরকিনা ফাসো থেকে আলজেরিয়ায় যাওয়ার পথে আফ্রিকার সাহারা অঞ্চলে পৌঁছানোর পর বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঝড়ো আবহাওয়ার কবলে পড়ে বিমানটি মালির উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এয়ার আলজেরির ফ্লাইট এএইচ ৫০১৭ বুরকিনা ফাসোর ওয়াগাডউগু বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১টা ১৭ মিনিটে। এর ৫০ মিনিটের মাথায় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভোর ৫টা ১০ মিনিটে বিমানটির আলজেরিয়ায় পৌঁছানোর কথা ছিল।আলজেরিয়ান এক বেসামরিক বিমান পরিবহন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ‘আমি নিশ্চিত উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে।’ তবে কোথায় এবং কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে এ ব্যাপারে কিছু জানাননি তিনি। এমডি-৮৩ উড়োজাহাজটির ১১৬ জন আরোহীর মধ্যে ১১০ জন যাত্রী ও ছয় জন ক্রু। স্পেনের বেসর...
রাজধানীর সাত স্থান ভিক্ষুকমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত

রাজধানীর সাত স্থান ভিক্ষুকমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত

স্লাইড
রাজধানীর গুরুত্বপূর্ণ সাতটি স্থান ভিক্ষুকমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে সরকার। স্থানগুলোর মধ্যে রয়েছে : বিমানবন্দর, হোটেল সোনারগাঁও, হোটেল রূপসী বাংলা, হোটেল রেডিসন, বেইলী রোড, কূটনৈতিক জোন ও দূতাবাস এলাকা। সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ মঙ্গলবার আয়োজিত এক আন্তমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী সভায় সভাপতিত্ব করেন। সভায় মন্ত্রী বলেন, ঢাকাকে ভিক্ষুকমুক্ত করতে অতীতে চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি। আমি ব্যর্থ হতে চাই না। ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ভিক্ষাবৃত্তি রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। প্রস্তুতি নিয়ে আমরা কাজটি করতে চাই। এ জন্য ঈদের পর আবারও বসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি আমার চূড়ান্ত করবো। মহসিন আলী আরও বলেন, নাগরিক হিসেবে সব অধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। তারপরও কেন লোকজন ভিক্ষা করবে? আমরা সরক...
আদালত অবমাননা করায় কক্সবাজারের ডিসিকে তলব

আদালত অবমাননা করায় কক্সবাজারের ডিসিকে তলব

স্লাইড
আদালতের আদেশ বাস্তবায়ন না করায় কক্সবাজারের জেলা প্রশাসককে তলব করেছেন হাইকোর্ট। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির করা এক আবেদনে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। আদেশ অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর এই সরকারি কর্মকর্তাকে আদালতে হাজির হতে হবে।আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ইকবাল কবির লিটন। তিনি জানান, কক্সবাজার সদরের ঝিলংজা মৌজায় বনবিভাগের ৫১ একর জমি 'পরিবেশগত সংকটাপন্ন' এলাকা হিসেবে চিহ্নিত। ২০১১ সালের ৮ জুন হাইকোর্ট এক রায়ে ওই জমিতে থাকা সব স্থাপনা এক মাসের মধ্যে অপসারণের রায় দেন। ওই রায় বাস্তবায়ন না করে সেখানে সরকারি কর্মচারীদের জন্য আবাসন প্রকল্প নির্মাণ শুরু হলে গত ৪ মার্চ হাইকোর্ট চার সচিব, কক্সবাজারের ডিসিসহ ১২ জনের বিরুদ্ধে অবমাননার রুল দেন। ওই রুলের জবাব না দেওয়া, আদেশ বাস্তবায়ন না করা এবং নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জে...
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম বন্ধে তদারকি বাড়ানোর পরামর্শ সংসদীয় কমিটির

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম বন্ধে তদারকি বাড়ানোর পরামর্শ সংসদীয় কমিটির

জাতীয়, স্লাইড
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি বন্ধে মন্ত্রণালয়কে তদারকি বাড়ানোর পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে বলা হয়, আইনের দুর্বলতার সুযোগ নিয়ে এবং প্রভাব বিস্তারের মাধ্যমে অনিয়ম করছে অনেক বেসরকারী বিশ্ববিদ্যালয়। তাদেরকে নিয়ন্ত্রণে মন্ত্রণালয়কে আরো কঠোর হতে হবে।আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ডা. মো. আফছারুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মো. আব্দুল কুদ্দুস, জাহাঙ্গীর কবীর নানক, ড. মোহাম্মদ হাছান মাহমুদ, ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, এস এম আবুল কালাম আজাদ, মো. মামুনুর রশিদ ও সেলিনা আক্তার বানু এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।কমিটি সূত্র জানায়, বেসরকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি) নিয়ে আলোচনাকালে বেসরকারী বিশ্ববিদ...
মহানবীর রওজা জিয়ারত করলেন খালেদা-তারেক

মহানবীর রওজা জিয়ারত করলেন খালেদা-তারেক

স্লাইড
পরিবারের সদস্যদের নিয়ে হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র রওজা জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার প্রথম প্রহরে (রাত ১২টা ১০ মিনিট) মসজিদে নববীতে অবস্থিত মহানবীর রওজা মোবারক জিয়ারত করেন খালেদা জিয়া, বড় ছেলে তারেক রহমান, তার স্ত্রী জোবায়দা রহমান ও কন্যা জায়মা রহমান। সেখানে তারা দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন। এসময় খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্যরা ছাড়াও বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ সহকারী এনামুল হক চৌধুরী, তারেক রহমানের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা রকিবুল ইসলাম বকুল, বিএনপির তথ্য ও প্রযুক্তি সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে রোববার সৌদি বিএনপি...