মালয়েশিয়ায় কংক্রিটের স্প্যান ধসে ৩ বাংলাদেশী নিহত
মালয়েশিয়ার কোটা দামানসারা এলাকার কাছে নির্মাণাধীন একটি উড়াল সড়কের সাড়ে ৬০০ টন ওজনের একটি কংক্রিটের স্প্যান খুলে নিচে পড়ে তিন বাংলাদেশী প্রাণ হারিয়েছেন। হতভাগ্য ওই শ্রমিকদের নাম মোহাম্মদ এলাহি হোসেন, মোহাম্মদ ফারুক খান ও আলাউদ্দিন মল্লিক। এদিকে দুর্ঘটনার পর এলাহি হোসেন ছাড়া অপর দুই বাংলাদেশী শ্রমিক নিখোঁজ ছিলেন। স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভোররাত ২টা ৩৪ মিনিটে এলাহির মৃতদেহ উদ্ধার করা হয়। আজ স্থানীয় সময় দুপুর ১টা ৫২ মিনিটে দ্বিতীয় মৃতদেহ এবং এর ৭ মিনিট পর তৃতীয় মৃতদেহটি ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। ১২ ঘণ্টা চলে উদ্ধার তৎপরতা। আশঙ্কা করা হচ্ছিল, দুর্ঘটনার সময় থেকে নিখোঁজ অপর দুই বাংলাদেশী নির্মাণাধীন উড়াল সড়কের ভারি বীমটির নিচে চাপা পড়ে নিহত হয়েছেন। বাংলাদেশী ওই শ্রমিকদের সম্পর্কে আর কোন তথ্য জানা যায়নি। বাংলাদেশে হতভাগ্য ওই ব্যক্তিদের গ্রামের বাড়ি কোথায়, সে সম্প...







