সীতাকুন্ডে শেখ হাসিনার জন্মদিন উদযাপন
সীতাকুন্ড প্রতিনিধি : সীতাকুন্ডে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার ৬৮ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। রবিবার বিকাল ৫টায় জেলা পরিষদ অডিটোরিয়াম(এল কে সিদ্দিকী স্কয়ার) আয়োজিত জন্মদিন ৩০ পাউন্ডের একটি কেক কেটে এ জন্মদিন অনুষ্ঠিত হয়। প্রবাসি কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য দিদারুল আলম এমপি’র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহানের পরিচালনায় অনুষ্ঠিত জন্মদিনে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূইয়া,উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নায়েক(অব)শফিউল আলম,উত্তর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মহিউদ্দিন আহম্মদ বাবলু,নুরুল আলম,ইদ্রিস,উপজেলা শ্রমিকলীগ সভাপতি নূর আহম্মদ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্ল্যাহ,উপজেলা স্বেচ্চাসেবক সভাপতি সাহাবউদ্দি...







