Sunday, November 8Welcome khabarica24 Online

স্লাইড

খালেদা জিয়ার দুর্নীতি মামলার বিচারক পরিবর্তন

খালেদা জিয়ার দুর্নীতি মামলার বিচারক পরিবর্তন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুই দুর্নীতি মামল‍ার বিচারক বাসুদেব রায়কে পটুয়াখালীর বিশেষ জজ হিসাবে বদলি করা হয়েছে। তার স্ত্রলে নিয়োগ দেয়া হয়েছে আইন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব আবু আহমেদ জমাদারকে। জানা গেছে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট সংক্রান্ত দুইটি মামলার আদালতের বিচারক পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানসহ ৯ জনের বিরূদ্ধে দুইটি দুর্নীতির মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই দুটি মামলা ঢাকার বকশিবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত বিশেষ জজ আদালত-এ-বিচারাধীন রয়েছে। অরফানেজ মামলার সাক্ষ্য গ্রহণ মুলতবি চেয়ে খালেদা জিয়ার একাধিক আবেদন খারিজ করায় বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদে...
দেশজুড়ে বইছে মৃদু শ্বৈতপ্রবাহ

দেশজুড়ে বইছে মৃদু শ্বৈতপ্রবাহ

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
ঘন কুয়াশার সঙ্গে কনকনে ঠাণ্ডা বাতাসের কারণে দেশব্যাপী জনজীবনে স্থবিরতা বিরাজ করছে। সেই সাথে দেশের বিভিন্ন জায়গায় মৃদু শ্বৈতপ্রবাহ শুরু হয়েছে। উত্তরের জেলাগুলোতে এর প্রবণতা একটু বেশি। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে,‘ উত্তরাঞ্চলের কয়েক জেলায় মৃদু শ্বৈতপ্রবাহ শুরু হয়েছে। তবে এর প্রভার দুই এক দিনের বেশি থাকবে না।’ আজ চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.১০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মাদারীপুর, শ্রীমঙ্গল, রাজশাহী, ঈশ্বরদী, ফরিদপুর, যশোর, সৈয়দপুর ও রংপুরে বৃহস্পতিবার থেকে মৃদু শ্বৈতপ্রবাহ শুরু হয়েছে। তবে ঢাকায় কুয়াশার সাথে কনকনে ঠাণ্ডা বাতাস থাকলেও এখনো শ্বৈতপ্রবাহের কোন সম্ভানা নেই। ঢাকায় আজকে সর্ব নিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা সাংবাদিকদের জানান, ‘দেশের কয়েক জেলায় মৃদু শ্বৈতপ্রবাহ শুরু হলেও তা তীব্র আকার ধারণ করবে না। জানুয়ারি ফেব্রুয়ারিতে শ্বৈতপ্রবাহ হওয়া...
বেশিরভাগ শিশুকে মাথায় গুলি করা হয়েছে

বেশিরভাগ শিশুকে মাথায় গুলি করা হয়েছে

আন্তর্জাতিক, স্লাইড
  পাকিস্তানের পেশোয়ার শহরে আর্মি পাবলিক স্কুলের উগ্রবাদী তালেবান সন্ত্রাসীরা বেশিরভাগ শিশু-কিশোরকে মাথায় গুলি করে হত্যা করেছে। সন্ত্রাসীরা শিশু-কিশোরদের ওপর গুলি চালিয়েছে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। এ তথ্য দিয়েছেন স্কুলের বেঁচে যাওয়া শিক্ষার্থীরা এবং প্রাদেশিক তথ্য মন্ত্রী মুশতাক আহমেদ গণি।গতকালের ওই ঘটনায় নিহত ১৪১ জনের মধ্যে স্কুলের শিক্ষার্থী অন্তত ১৩২ জন। এছাড়া, আহত হয়েছে শতাধিক ছাত্র-ছাত্রী যার মধ্যে ২৫ জনের অবস্থা গুরুতর।বেঁচে যাওয়া শিক্ষার্থীরা জানিয়েছে, সন্ত্রাসীরা বাউন্ডারি দেয়াল টপকে স্কুলের ভেতরে ঢুকে পড়ে এবং এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। এসময় বহুসংখ্যক ছাত্র-ছাত্রী স্কুল অডিটোরিয়ামে জড়ো হয়েছিল প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ নিতে। সে কারণে হতাহতের ঘটনা বেশি ঘটেছে।এদিকে, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর’র মহাপরিচালক মেজর জেনারেল আসিম বাজওয়া বলেছেন, সন্...
খালেদার হাতে নিহতের স্মরণে স্মৃতিসৌধ করবেন এরশাদ

খালেদার হাতে নিহতের স্মরণে স্মৃতিসৌধ করবেন এরশাদ

জাতীয়, স্লাইড
  বিএনপির শাসনামলে বেগম খালেদা জিয়ার হাতে নিহতদের স্মরণে স্মৃতিসৌধ করার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ বুধবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় সভায় তিনি এ কথা বলেন।এরশাদ বলেন, খালেদা জিয়া আমাকে কথায় কথায় খুনী বলেন। আয়নায় নিজের চেহারা দেখুন। খুনি কে? সারের দাবিতে আন্দোলনরত ৮০ জন কৃষককে হত্যা করেছেন। কানসাটে বিদ্যুৎ চাওয়ায় ২০ জনকে হত্যা করেছেন। সবার তালিকা আমাদের কাছে আছে। সুযোগ পেলে স্মুতিসৌধ করব।...
তালেবান হত্যাযজ্ঞে রক্তাক্ত পাকিস্তান, নিহত ১৩১

তালেবান হত্যাযজ্ঞে রক্তাক্ত পাকিস্তান, নিহত ১৩১

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
  পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলে হত্যাযজ্ঞ চালিয়েছে তালেবান জঙ্গিরা। এ হামলায় অন্তত ১৩১ জন নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই শিক্ষার্থী। এ স্কুলটি সেনাবাহিনী পরিচালিত একটি স্কুল।পাকিস্তানের সেনা কর্মকর্তারা জানান, অন্তত ছয়জন বন্দুকধারী এ স্কুলের দেয়াল টপকে ভিতরে ঢুকে। মূলত তারা নিরাপত্তা বাহিনীর ছদ্মবেশে ঢুকে এ হামলা চালায়। স্কুলটির ছাত্র সংখ্যা প্রায় ৫০০। নিরাপত্তা বাহিনী দাবি করেছে, স্কুলটির বেশির ভাগ ছাত্রকে উদ্ধার করা গেছে। প্রায় আট ঘণ্টা ধরে জঙ্গিরা এ হত্যাযজ্ঞ চালায়।এদিকে সন্ধ্যা ৭টার দিকে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা সন্ধ্যার মধ্যে ছয় বন্দুকধারীকে হত্যা করেছে। তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তালেবান জঙ্গিরা যখন স্কুলটি আক্রমণ করে, তখন সেখানে পাকিস্তান সেনাবাহিনীর একটি দল স্কুলছাত্রদের ফার্স্ট এইডের প্রশিক্ষণ দিচ্ছিল। খবর, ডন, এএফপি, ব...
স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৩তম বিজয়ের বার্ষিকীতে আজ মঙ্গলবার সকালে সাভারের স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সকাল ৬টা ৪২ মিনিটে সূর্য ওঠার প্রাক্কালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অজানা লাখো শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।অপরদিকে, সাভার স্মৃতিসৌধে ফুল দিতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ লাখো জনতার ঢল নেমেছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক নিবেদনের পর পরই লাখো জনতার ঢল নামে স্মৃতিসৌধে। এ সময় নারী-পুরুষের পাশাপাশি পরিবারের শিশুরাও হাতে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে সারিবদ্ধভাবে সাভার স্মৃতিসৌধে অবস্থান করতে দেখা যায়।...
বেতার শিল্পীদের পেনশন চালুর ঘোষণা

বেতার শিল্পীদের পেনশন চালুর ঘোষণা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বেতারের শিল্পীদের জন্য পেনশন ব্যবস্থা চালুসহ তাদের সম্মানির হার বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বাংলাদেশ বেতারের হীরকজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ ঘোষণা দেন। এসময় তিনি বলেন, এটা আমি জানি, বেতারের কলাকুশলীরা নানা সমস্যার মধ্যে আছে। তাদের সব সমস্যা সমাধান করতে বর্তমান সরকার কাজ করছে। শিল্পী ও কলাকুশলীদের পদোন্নতির একটা সমস্যা বাংলাদেশ বেতারে আছে বলেও জানি। অচিরেই এসবের সমাধান করা হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের সম্প্রচার ক্যাডার নামে স্বতন্ত্র ক্যাডার সার্ভিস প্রদানের দাবি দীর্ঘ দিনের। সম্প্রচার ক্যাডারের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মুক্তিযুদ্ধকালে বেতারের ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতাযুদ্ধে রণাঙ্গনে যারা যুদ্ধ করত তাদের কাছে বেতার নানা ধরনের খব...
সুন্দরবনে দ্রুত তেল অপসারণের দাবিতে মানববন্ধন

সুন্দরবনে দ্রুত তেল অপসারণের দাবিতে মানববন্ধন

জাতীয়, স্লাইড
  সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাঙ্কারডুবিতে নদী-খালে ছড়িয়ে পড়া তেল দ্রুত অপসারণের করে বন ও জীব-বৈচিত্রকে রক্ষাসহ সকল প্রকার নৌযান বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাগেরহাট শহরবাসী। আজ সোমবার সকালে বাগেরহাট ট্যুরিস্ট ক্লাব ও সুন্দরবন রিসোর্টের যৌথ উদ্যোগে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। প্রায় এক ঘণ্টা ওই মানববন্ধন কর্মসূচি চলে। মানববন্ধনে উদয়ন বাংলাদেশ ও আমরাই পারি জোট সংহতি প্রকাশ করে।মানববন্ধনে অংশ নেয়া বক্তারা বলেন, সুন্দরবনের নদীখালে তেল ছড়িয়ে পড়ে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে। বন ও জীব-বৈচিত্র আজ হুমকির মুখে পড়েছে। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সুন্দরবনকে রক্ষা করতে ছড়িয়ে পড়া তেল দ্রুত অপসারণ করাসহ বনের ভেতর দিয়ে সকল প্রকার নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা।মানববন্ধনে বক্তব্য দেন সুন্দরবন রিসোর্টের স্বত...