সুন্দরবন রক্ষায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুচ্ছ সুপারিশ
শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকারডুবির ঘটনায় পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন যখন হুমকির মুখে, ঠিক সেই সময় মহামূল্যবান এই বন রক্ষায় এক গুচ্ছ সুপারিশ করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার সরেজমিন সুন্দরবন পরিদর্শন শেষে এর বর্তমান অবস্থার বিস্তারিত উল্লেখ করে সুপারিশগুলো পরিবেশ মন্ত্রণালয়ের কাছে পেশ করেছেন। সম্প্রতি জমা দেওয়া এ প্রতিবেদনের অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে। প্রতিবেদনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আন্তমন্ত্রণালয় সভা করে দ্রুত কিভাবে এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পারে সে বিষয়েও দেওয়া হয়েছে দিকনির্দেশনা। প্রতিবেদনটির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে লেখা একটি চিঠিও সংযুক্ত করা হয়েছে।
প্রতিবেদনটি কালের কণ্ঠের হাতে রয়েছে। এতে সুন্দরবন পরিদর্শনে পাওয়া সমস্যা ও করণীয় সম্পর্ক...







