হরতালে বুধবারের পরীক্ষাও পেছালো
হরতালে শিক্ষার্থীদের নিরাপত্তাজনিত কারণে বুধবার থেকেও এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে না। বুধবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার। যদিও গত সোমবার থেকে এবার এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।হরতালের কারণে সোমবারের পরীক্ষা পিছিয়ে শুক্রবার করা হয়। সেই হিসেবে শুক্রবার থেকে শুরু হচ্ছে এবারের এসএসসি পরীক্ষা।মঙ্গলবার বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।শিক্ষামন্ত্রী বলেন, ‘শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষাটি সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ১২টায় শেষ হবে। এছাড়া অন্যান্য পরীক্ষাগুলো সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত নির্ধারিত সময়সূচি অনুযায়ীই চলবে।’ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই তিনি পরীক্ষাটি পিছিয়েছেন বলে জানান।নাহিদ বলেন, ‘শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক সকলের ভয়, ভীতি ও উদ্বেগের কথা মাথায় রেখেই এবারও পরীক্ষা পরিবর্তন করতে বা...






