তিন সিটিতে একক প্রার্থী দেবে ১৪ দল
১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ১৪ দল একক প্রার্থীকে সমর্থন দেবে। এক্ষেত্রে জোটনেত্রী শেখ হাসিনার সমর্থনই চূড়ান্ত।রাজধানীর ধানমন্ডিতে আ'লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার দুপুরে ১৪ দলের বৈঠক শেষে তিনি এ কথা জানান।মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন ও সংগ্রামের মাঠে ১৪ দলীয় জোট একসঙ্গে থাকবে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমরা আলোচনা করেছি। মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি বিএনপি-জামায়াত চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে।নাসিম বলেন, আমরা একক প্রার্থীকে সমর্থন করবো। কিন্তু ১৪ দলীয় জোট নেত্রী যাকে সমর্থন দেবেন, আমরা তার পক্ষে কাজ করবো।স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, বিএনপি ডাবল স্ট্যান্ডের দল। তারা হরতাল-অবরোধ প্রত্যাহার করে নিয়ে আবার গায়েবী প্রেস রিলিজ দিয়ে হরতাল-অবরোধ ঘোষণা করেছে। জনগণ ভয়কে জয় করেছে।রাজধানীর তেজগ...







