Sunday, November 8Welcome khabarica24 Online

স্লাইড

তরুণী ধর্ষণ : তুষার-লাভলুর ১০ দিনের রিমান্ড আবেদন

তরুণী ধর্ষণ : তুষার-লাভলুর ১০ দিনের রিমান্ড আবেদন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
চলন্ত মাইক্রোবাসে তুলে নিয়ে গারো তরুণীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার আশরাফ ওরফে তুষার ও মাইক্রোবাস চালক লাভলুর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে ভাটারা থানার পরিদর্শক (ওসি-তদন্ত) সাজ্জাদ হোসেন আদালতে আসামিদের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানান।ঢাকা মহানগর হাকিম অমিত কুমার দে’র আদালতে বিকেলে এ রিমান্ড শুনানি হবে।গত ২১ মে রাতে কুড়িল বিশ্বরোড থেকে গারো ওই তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। ওই তরুণী যমুনা ফিউচার পার্কের একটি শো-রুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। এ ঘটনার পর শুক্রবার রাজধানীর ভাটারা থানায় মামলা করেন ওই তরুণী।মঙ্গলবার রাতে রাজধানী ঢাকা ও পর্যটন এলাকা কুয়াকাটা থেকে তুষার ও লাভলুকে গ্রেফতার করে র‌্যাব।...
শক্তিশালী বিমান বাহিনী গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

শক্তিশালী বিমান বাহিনী গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আধুনিকায়নের মাধ্যমে কৌশলগত দিক থেকে বাংলাদেশ বিমান বাহিনীকে একটি শক্তিশালী বাহিনী হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর ঘাঁটি বাশার এ এক অনুষ্ঠানে তিনি এ প্রত্যয়ের কথা জানান। বাংলাদেশ বিমান বাহিনীতে এল-৪১০ পরিবহন প্রশিক্ষণ বিমান অন্তর্ভুক্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার সবসময়ই বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের কল্যাণ ও এই বাহিনীর উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়েছে। উন্নয়নের এ ধারা সবসময়ই অব্যাহত থাকবে।স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমরা বিমান বাহিনীকে আরও আধুনিকায়নের মাধ্যমে কৌশলগত দিক থেকে একটি সুদৃঢ়, শক্তিশালী ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তুলতে সক্ষম হবো, বলেন তিনি। নতুন বিমান সংযুক্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় আজ বিমান বাহিনী বহরে যুক্ত হতে যাচ্ছে ৩ট...
রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি রাষ্ট্রপতির স্বাস্থ্যের আরও উন্নতি কামনা করেন।আজ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে পৌঁছান প্রধানমন্ত্রী। আর সাক্ষাৎ শেষে বের হন রাত ৮টা ৫০ মিনিটে।এ সময় তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি ও তার স্ত্রী। বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা।রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। এর ‍আগে এপ্রিল মাসে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন।...
ভারতে তীব্র দাবদাহে শুধু মানুষ নয় মরছে পশু পাখিও

ভারতে তীব্র দাবদাহে শুধু মানুষ নয় মরছে পশু পাখিও

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
  ভারতে তীব্র দাবদাহে ভারতে সহস্রাধিক মানুষ মারা গেছে। এছাড়া মরছে বহু পশু পাখিও। ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যেই তাপদাহের দাপট বেশী।স্বাভাবিক ভাবে তেলেঙ্গানার নালগোন্দার বাসিন্দারা গ্রীষ্মকালে ৪৪-৪৫ ডিগ্রি সেলসিয়াসে অভ্যস্ত। কিন্তু এ বছর তাপমাত্রা তার চেয়ে দুই-তিন ডিগ্রি বেড়ে যাওয়া জীবন ওষ্ঠাগত হওয়ার জোগাড় হয়েছে।মঙ্গলবার পর্যন্ত তীব্র দবদাহে ভারতে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। তার মধ্যে, তেলেঙ্গানাতে মৃতের সংখ্যা বেশি। শুধু মানুষ নয়, গরমের শিকার হচ্ছে পশু পাখিরাও।নালগোন্দার ব্যবসায়ী রাভিন্দর রেড্ডি বিবিসিকে জানিয়েছেন, শহরে প্রচুর বাদুড় মরে যাচ্ছে। "গাছ থেকে পাতার মত মরে মরে নীচে পড়ছে বাদুড়।"তিনি নিজে দেখেছেন দুশ'র মত মরা বাদুর। ১৫-২০ টি মৃত ময়ূর দেখেছেন।উদ্বিগ্ন রেড্ডি জানান, গরমে তার ব্যবসাও বন্ধের উপক্রম। তার ১৮ জন কর্মচারীর মধ্যে মাত্র চারজন কাজে আস...
ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলা হবে

ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলা হবে

স্লাইড
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘রাজধানী ঢাকাসহ যে সমস্ত শহর ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে সে সব শহরের ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে চিহ্নিত করে সাইনবোর্ড টাঙ্গিয়ে দেওয়া হবে। এর পর যদি কেউ ওই সমস্ত ভবন বা বাড়িতে বসবাস করতে চান সেটা তারা নিজ দায়িত্বে করবেন। এর দায়িত্ব কেউ বহন করবে না। আর বাসিন্দারা যদি ওই সব বাড়ি ছেড়ে দেন তাহলে কর্তৃপক্ষ দায়িত্ব নিয়ে সে সব বাড়ি ভেঙ্গে দিবে।’সোমবার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ওয়ার্কশপ অন ডিজাস্টার রিকোভারি প্ল্যানিং’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, জাপানের ইন্টারন্যাশনাল রিকোভারি প্লাটফর্ম (আইআরপি), ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক রিকোভারি স্টাডিস ফর ডিজাস্টার রেসিলিয়েন্স এ্যান্ড রিসার্স (আইএসআরএসডিআরআর) ও ইউএনডিপি বাংলাদেশ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।মায়া বলেন,...
কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  কুমিল্লা জেলাকে বিভাগ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কুমিল্লা শহরের টাউল হলে আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন।শেখ হাসিনা বলেন, কবি নজরুল ইসলামের লেখা বাংলা সাহিত্যকে সমৃদ্ধশালী করেছে। শুধু তাই নয়, তার লেখা আমাদের প্রেরণা জুগিয়েছে।তিনি আরও বলেন, কবি নজরুল তার লেখায় নারী অধিকারের কথা বলেছেন। তাছাড়া, সমাজের সর্বস্তরের মানুষের কথা তার লেখায় উঠে এসেছে।সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরে সভাপতিত্বে অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, রেলমন্ত্রী মো. মুজিবুল হক, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক এমিরিটাস রফিকুল ইসলাম প্রমুখ।এর আগে প্রধানমন্ত্রী ১০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৯টি প্রকল্পে...
কুড়িলে মাইক্রোবাসে তরুণী গণধর্ষণ : ধর্ষকদের শাস্তির দাবি

কুড়িলে মাইক্রোবাসে তরুণী গণধর্ষণ : ধর্ষকদের শাস্তির দাবি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  রাজধানীর কুড়িলে চলন্ত মাইক্রোবাসে গারো তরুণীকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ শনিবার একাধিক সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অনেকেই।‘ঢাকার রাস্তায় নারী ধর্ষণের প্রতিবাদে’ বিকেল পাঁচটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও আলোক প্রজ্বালন করেছে যৌন নিপীড়নবিরোধী নির্দলীয় ছাত্রজোট। এই মানববন্ধনে সংহতি জানিয়েছে গারো স্টুডেন্ট ইউনিয়ন। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।মানববন্ধনে অংশগ্রহণকারীরা মুখে কালো কাপড় বেঁধে এ ঘটনার প্রতিবাদ জানান। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সন্ধ্যায় মোমবাতি জ্বেলে তাঁরা শহীদ মিনারে যান।গত বৃহস্পতিবার রাতে কুড়িল বাসস্ট্যান্ড থেকে এক আদিবাসী তরুণীক...
সালাহউদ্দিনকে নিয়ে রাজনীতির সুযোগ নেই

সালাহউদ্দিনকে নিয়ে রাজনীতির সুযোগ নেই

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ভারতের মেঘালয়ের নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ এ্যান্ড মেডিকেল সায়েন্সেস (নেগ্রিমস) হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন বিএনপির যুগ্ন মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরন রিজুজু।শনিবার দুপুরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ ডায়ালগে’র প্রথমদিনে তিনি এ কথা বলেন।কিরন রিজুজু বলেন, সালাহউদ্দিন আহমেদ যে ভারতে এসেছেন, অবৈধ অভিবাসী আইনেই এর বিচার হবে। এ নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই।এদিকে শিলংয়ে নেগ্রিমস হাসপাতালে সালাহ উদ্দিনের মেডিকেল রিপোর্ট রবিবার রিভিউ করা হবে এবং সোমবার আদালতের জন্য ছাড়া হবে, মেঘালয় পুলিশের সূত্র থেকে এমন খবর মিলেছে। হাসপাতাল সূত্র জানায়, সালাহ উদ্দিন আহমেদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।এরআগে, বৃহস্পতিবার তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় ভারতে...