বিলম্ব নয়, তিন মাসের মধ্যেই ফোর-জি : তারানা
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই, তিন মাসের মধ্যেই ফোর-জি চালু হচ্ছে। অপারেটররা ইতোমধ্যে ফোর-জি চালু করার সব ধরনের প্রস্তুতি শেষ করেছে।
বুধবার সকালে ফোর-জি সেবা কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।
তারানা হালিম বলেন, ‘ফোর-জি নীতিমালায় গ্রাহকের ব্রাউজিং কার্যক্রমসহ বিভিন্ন তথ্য এক যুগ সংরক্ষণ রাখার ধারাসহ ২৩টির মত বিষয়ে আপত্তির কথা জানায় অপারেটরগুলো। যে ২৩টি আপত্তির কথা বলেছে তার অধিকাংশই তারা ভুলভাবে ব্যাখ্যা করছে। এর বেশিরভাগই ভুল ব্যাখ্যার কারণে সেগুলো বিভ্রান্তি তৈরি হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘যত ভুল বুঝাবুঝি হোক ফোর-জি চালুর বিষয়ে বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নেই। এ বছরের অবশিষ্ট ৩ মাসের মধ্যেই ফোর-জি চালু হবে। অপারেটররা সেটা করবে। ইতোমধ্যে অপারেটররা ফোন-জি চালু করার সব ধরনের প্রস্তুতি শেষ করেছ...







