আরব আমিরাতে হেমন্ত সাহিত্য উৎসব
আরব আমিরাত প্রতিনিধি :-
মোহাম্মদ মনির উদ্দিন মান্না
"হেমন্তকাল যতই ধূসর আর বিবর্ণ হোক না কেন, বাঙালির অস্তিত্বের সাথে, শেকড়ের সাথে, সাহিত্য ও সংস্কৃতির সাথে জড়িত ওতোপ্রোতভাবে
একঝাক প্রবাসী কবি লেখক সাহিত্যিক সাহিত্যপ্রেমীদের এক বাঙ্গালিয়ানা মিলন মেলায়।প্রবাসের নির্মম যান্ত্রিক জীবনের কোলাহল পেরিয়ে প্রকৃতিকে সি্নগ্ধ মধুর কাব্যিক উপমায় হেমন্তকে তুলে ধরেছেন কবি সকল কাব্য বুননে চমৎকার অপরূপ রূপে। কাব্য সৃষ্টির আলোয় আমাদের সমাজ আলোকিত হোক আরও সমৃদ্ধি হোক এই প্রত্যয় নিয়ে উদযাপিত হল হেমন্ত সাহিত্য উৎসব।
আরব আমিরাত আল আইন সির্টি শহরে প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন
জাতীয় কবিতা মঞ্চ, ও যুগান্তর স্বজন সমাবেশ সংযুক্ত আরব আমিরাত এর উদ্যোগে গত ৪ নভেম্বর,শনিবার, আলা উদ্দিন রেস্টুরেন্ট হল রুমে অনুষ্টিত হয় এই বর্ণিল আয়োজন। অনুষ্ঠানটি শুরু হয় স্থানীয় সময় রাত ৯ টায়। বিপুলসংখ্যক প্রবাসী বা...







