মীরসরাইয়ে বিএনপি নেতা নজরুলের জানাযায় মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদকঃ মীরসরাই উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ঠাকুরদিঘী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গত ২১ জানুয়ারী (সকাল সাড়ে ৮টায়) নিজ বাড়িতে ষ্ট্রেক করে ইন্তেকাল করেন। বিকাল সাড়ে ৪টা স্থানীয় গরীবুল্লাহ শাহ ঈদগাহ ময়দানে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়।
তার জানাযা উপস্তিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জসিম উদ্দিন, মীরসরাই সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, চট্টগ্রাম উত্তরজেলা জাসাস এর সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক অধ্যাপক আতিকুল ইসলাম লতিফী, ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলমি, ৬নং ইছাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, ৮নং দুর্গাপুর চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকা ও আবুল কালাম আজাদ, ৭নং কাঁটাছড়া ইউনিয়নে সাবেক চ...







