দুর্বার’র ৮ম বর্ষপূর্তি উৎসবে তারুণ্যের মেলা
খবরিকা রিপোর্টঃ শীতের কুয়াশা তখনো উপচে পড়ছে। পূব আকাশে রবির আলো জলমল করে জেগে উঠেছে সদ্য। এমনই সময়ে এক ঝাঁক ভোরের পাখির মত দুর্বার তারুণ্য হাজির মলিয়াইশের হেতিয়ালে পাড়ে। সবাই সমবেত হয়েছে তাদের প্রাণের সংগঠনের বর্ষপূর্তি উৎসবে।
ইয়ং বাংলা কর্তৃক দেশের সেরা পঞ্চাশে স্থান করে নেয়া সংগঠনের স্বীকৃতিপ্রাপ্ত ও
মীরসরাইয়ের অালোচিত সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠন অষ্টম বছর পূর্ণ করে নবম বৎসরে পা দিয়েছে। এ উপলক্ষে দুর্বার'রা মলিয়াইশ স্কুলের মাঠে দিনব্যাপী বর্ণিল উৎসবের আয়োজন করে। বর্ণিল সাজে সাজানো হয়েছে উৎসব চত্বর। লাল-নীল বাতি, রঙিন-বেলুন, জরি, দৃষ্টি নন্দন তোরণ, আলপনা, ব্যানার- ফেস্টুনে চেয়ে গেছে পুরো অঙ্গন। এমনই আয়োজনে দিনের শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সংঙ্গীত পরিবেশন, আকাশে জরি ও পায়রা উড়িয়ে উৎসবের শুভ সূচনা করে সদস্যরা। এরপর দুর্বার অঙ্গন থেকে তারা ঢোলের তালে ব্যানার, ফেস্টুন-প্লে ...







