মীরসরাইয়ে অগ্নিকান্ডে সর্বস্ব হারানো ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে চায়
খবরিকা রিপোর্ট গত ৮ ফেব্রুয়ারী মীরসরাই পৌরসদরস্থ কলেজ রোডে ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারানো ২৩ জন ব্যবসায়ী ঘুরে দাঁড়াতে চায়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অনেকে দিশেহারা অবস্থায় দিন যাপন করছেন। স্থায়ী ও ভার্সমান মিলে মোট ২৩টি ব্যবসায় প্রতিষ্ঠানের মোট ক্ষতির পরিমান ব্যবসায়ীদের ভাস্যমতে প্রায় ৭ কোটি টাকা ।
আগুনে পুড়ে যাওয়া আল-আমিন ট্রেডার্সের মালিক মোহাম্মদ ইউছুফ কান্না জড়িত কন্ঠে জানান, আমার সব শেষ হয়ে গেছে। প্রায় ৩০ লক্ষ টাকা মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ইসলামি ব্যাংক থেকে ২৫ লক্ষ টাকা সিসি লোন নিয়ে ব্যবসায় নেওয়া ছিলো এখন আমি কিভাবে ব্যাংক ঋণ শোধ করবো।
আরেক ব্যবসায়ী হক সু স্টোর মালিক তোতা মিয়া জানান, কিছুদিন আগে এনজিও থেকে প্রায় ১৫ লক্ষ টাকা ঋণ নিয়ে দোকানে নতুন মডেল এর জুতো তুলি কিন্তু আগুনো আমার সব শেষ করে দিয়েছে আমার দোকানে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে একবারে ছাই হয়ে যায়।
বাবু স্টো...







