চট্টগ্রামে প্রথম বারের মত বাংলার অন্যতম বাচীক শিল্পী অধ্যাপক নরেন বিশ্বাস স্মরণে স্মৃতিকথন অনুষ্ঠান।
মো: সাইফ উদ্দিন ফরহাদ: চট্টগ্রাামে প্রথম বারের মত ১৮ নভেম্বর রোজ শুক্রবার সকাল ১১টায় নরেন আবৃত্তি একাডেমির ৩৯৫, মোহাম্মদ আলী রোডের কার্যালয়ে বৃহৎ পরিসরে আয়োজন করা হয় “ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নরেন বিশ্বাস স্মরণে-বাংলার সেই মানুষটি” শিরোণামে স্মৃতিকথন ও আবৃত্তি অনুষ্ঠান। মো: সাইফ উদ্দিন ফরহাদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির পরিচালক মিশফাক রাসেল। নরেন বিশ্বাসের লিখা ও তাঁকে নিবেদন করে লিখা কবিতা আবৃত্তি এবং তাঁর সমসাময়িক শ্রদ্ধেয়ভাজন শিক্ষক, ছাত্র, সহপাঠী, সুহৃদের কলমে উঠে আসা নানা মূহুর্ত রোমন্থনে অংশগ্রহণ করেন প্রতিথযশা আবৃত্তিকার মো: দিদারুল আলম, সৈয়দ হোসেন বাবু, মিতাশা মাহারীন, রিপন ধর, শেখ ফাহাদ, অজয় চক্রবর্তী, আবদুল্লাহ আল মাসুম, সেতু দাস, মং ওয়াই সিং, রাফাহ্ নানজিবা তোরসা, মো: মহসিন, জান্নাতুল মাওয়া, আফ্রিদা জাইমা নিলান্তী, আনিকা ফেরদৌস, মারিয়া খানম ইরিনা...



