Tuesday, July 28Welcome khabarica24 Online

সারা-দেশ

বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে দুই নির্মাণ শ্রমিক নিহত

বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে দুই নির্মাণ শ্রমিক নিহত

সংবাদ শিরোনাম, সারা-দেশ
   রাজধানীর বাড্ডায় চাঁদা না পেয়ে দুই নির্মাণ শ্রমিককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতরা হলেন- ফারুক (২৪) ও মিলন (৩০)। এ ঘটনায় মাহমুদ (৩২) নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।  মঙ্গলবার সকাল ৯টার দিকে রাজধানীর মধ্য বাড্ডার হোসেন মার্কেটের পেছনে একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, সকাল ৯টার দিকে একদল সন্ত্রাসী ভবনের ভেতরে এসে মালিককে খুঁজতে থাকে। মালিক সেখানে নেই জানালে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এ সময় ফারুক,  মিলন ও মাহমুদ গুলিবিদ্ধ হন।    গুলিবিদ্ধ তিন শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফারুক ও মিলনকে মৃত ঘোষণা করেন। মাহমুদ ঢামেক হাসাপাতালে চিকিৎসাধীন।  গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার নুরুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে তাদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। উৎ...
রোববার চট্টগ্রামে হেফাজতের হরতাল

রোববার চট্টগ্রামে হেফাজতের হরতাল

সংবাদ শিরোনাম, সারা-দেশ
সমাবেশের অনুমতি না দেওয়ায় রোববার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালসহ ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ কর্মসূচি ও রোববার বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল। বুধবার সকালে চট্টগ্রামের হাটহাজারী বড় মাদ্রাসায় অনুষ্ঠিত হেফাজতের এক জরুরি সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার ও শুক্রবার চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে দুই দিনব্যাপী সমাবেশ করতে চেয়েছিল সংগঠনটি।...

নিরাপত্তার ঘেরাটোপে সমগ্র বাংলাদেশ

সারা-দেশ
জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করাকে কেন্দ্র করে ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র‍্যাব, বিজিবসহ বিভিন্ন বাহিনীর সদস্য বাড়ানো হয়েছে।ঢাকা জুড়ে শুরু হয়েছে বিজিবির টহল। সরকারি ভবন, দূতাবাস ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।সারাদেশ থেকে পরিবর্তনের প্রতিবেদকদের পাঠানো তথ্য থেকে জানা যায়, বিভাগীয় শহর থেকে শুরু করে থানা সদর পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।র‍্যাব, পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, ফাঁসির রায়কে কেন্দ্র করে রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকা, কূটনৈতিক এলাকা ও সচিবালয়সহ স্পর্শকাতর পয়েন্টে ইউনিফর্মধারী র‍্যাব ও পুলিশের পাশাপাশি গোয়েন্দা ছদ্মবেশী সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা পুলিশের বিশেষ ইউনিট-বোম্ব ডিসপোজাল ইউনিট ও সোয়াত সদস্যদের স্ট্যান্ডবাই রাখা হয়েছে। অরাজক পরিস্থিতি দমনে কঠোর অবস্থানে...

কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা কার্যকরের খবরে কক্সবাজারে ব্যাপক ভাঙচুর

সারা-দেশ
জামায়াত নেতা কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা কার্যকরের খবরে কক্সবাজারে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মুহুর্তের মধ্যে বন্ধ হয়ে যায় দোকানপাট ও যান চলাচল। সাধারণ পথচারীরা ভয়ে দিদ্বিদিক ছুটোছুটি করতে থাকে। মঙ্গলবার রাত ৮ টার দিকে আইবিপি মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।পথচারী লোকজন জানান, একদল যুবক শহরের আইবিপি মাঠ থেকে ব্যাপক গাড়ী ভাঙচুরের মাধ্যমে পশ্চিম দিকে অগ্রসর হতে থাকে। এতে বিক্ষুব্ধ লোকজন অন্তত ২০/৩০টি সিএনজি অটো রিক্সা ভাঙচুর করেছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিষ্ফোরণেরও খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি।কক্সবাজার সদর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মু. জসিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।...
মীরসরাই হানাদারমুক্ত দিবস আজ

মীরসরাই হানাদারমুক্ত দিবস আজ

মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক : ৮ ডিসেম্বর মীরসরাই হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে হানাদারমুক্ত হয় সারাদেশের সবচেয়ে বেশী মুক্তিযোদ্ধা সমৃদ্ধ বীর চট্টগ্রামের এই জনপদ। সারাদেশের বিভিন্ন অঞ্চল যখন স্বাধীনতার স্বাদ নিতে উদগ্রীব, তখন পাকিস্তানী হানাদার বাহিনীর কড়াল গ্রাস থেকে মিরসরাইয়ের মুক্তি পুরো বাঙলার বিজয়কে আরো তরান্বিত করে এবং সন্নিকট বিজয়ের বার্তা পৌঁছে দেয় সারাদেশব্যাপী। মুহূর্তেই জয় বাংলা স্লোগান আর মিছিলে জনতার ঢল নামে মীরসরাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে। অবিস্মরণীয় এ দিনটির বর্ণনা দিতে গিয়ে তৎকালীন মীরসরাই বিএলএফ-এর ডেপুটি কমাণ্ডার চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরী বলেন, “পাক হানাদার বাহিনী ফেনীতে পরাজিত হয়ে ক্রমশ চট্টগ্রামমুখী হয়ে দক্ষিণ দিকে এগিয়ে আসছিল আর প্রত্যেক স্থানের তাদের শেষ চেষ্টা স্বরূপ যতবেশী সম্ভব নাশকতা করা যায় তাই করে আসছিল। তারই ধারাবাহিকতায় হানাদার বাহিনী ৮ ডিসেম্বর সকালে মীরসরাই...
বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই-নির্বাচনে যাবো না: এরশাদ

বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই-নির্বাচনে যাবো না: এরশাদ

জাতীয়, সারা-দেশ, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন সফররত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ও রাজনীতি বিষয়ক সহকারি সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকো। শনিবার বিকাল ৪টায় গণভবনে বৈঠকে প্রধানমন্ত্রীকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তিনি। একই সঙ্গে চলমান সংকট নিরসন করে বাংলাদেশের গণতন্ত্র আরো সমুন্নত হোক এটাও জাতিসংঘ প্রত্যাশা করে জানিয়েছেন ফার্নান্দেজ তারানকো। শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।বৈঠকে অস্কার ফার্নান্দেজ তারানকোর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ছিলেন উপদেষ্টা গওহর রিজভী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোহবান চৌধুরী।শনিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী আব...
বারইয়াহাটে দিন দুপুরে স্বর্নের দোকানে পঞ্চাশ লক্ষ টাকার স্বর্ন চুরি

বারইয়াহাটে দিন দুপুরে স্বর্নের দোকানে পঞ্চাশ লক্ষ টাকার স্বর্ন চুরি

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
খবরিকা ২৪ ডেক্স ঃ মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরবাজারস্থ মদিনা জুয়েলার্স নামক স্বর্নের দোকানে দিন দুপুরে অভিনব কায়দায় দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দোকান মালিকের বর্ননা মতে জানা যায়, গতকাল শুক্রবার (৬ ই ডিসেম্বর) দুপুর একটার সময় বারইয়ারহাট পৌরসভার মসজিদ গলিতে অবস্থিত মদিনা জুয়েলার্সের দোকানের মালিক রফিকুল ইসলাম (৫০), দোকানের কর্মচারী জিয়াউল হক (২৮), দাউদ (২৫), দোকানের ষাটারে তালা লাগিয়ে পার্শ্বভর্তি মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করতে যায়। এসময় দোকানের দায়িত্বে অন্য কর্মচারী বিজয় (২৮) কে রেখে যায়। নামাজ শেষ করে দোকানের কর্মচারী জিয়াউল হক ষাটারের তালা খুলতে গেলে দেখে কে, বা কারা তালা লাগানো অবস্থায় প্রথম ষাটারের নীচের অংশে কোন কিছু দিয়ে বাঁকা করে রেখেছে। এই অবস্থা দেখে দোকানের মালিক রফিকুল ইসলামকে বিষয়টি অবগত করলে তিনি সহ তালা খুলে দেখেন দোকানের পশ্চিম তাকের দক্ষিন দিক থেকে সাজ...
ফেনী প্রেস ক্লাব নির্বাচন-২০১৪ : বখতেয়ার মুন্না সভাপতি, শওকত মাহমুদ সম্পাদক

ফেনী প্রেস ক্লাব নির্বাচন-২০১৪ : বখতেয়ার মুন্না সভাপতি, শওকত মাহমুদ সম্পাদক

সারা-দেশ
শেখ ফরিদ উদ্দিন আত্তার, ফেনী : ফেনী প্রেস ক্লাব কার্যকরী পরিষদ-২০১৪ এর নির্বাচনে সময় সংবাদের ফেনী ব্যুরো প্রধান বখতেয়ার মুন্না সভাপতি, বাংলাদেশ টেলিভিশনের ফেনী জেলা প্রতিনিধি, দৈনিক অজেয় বাংলা ও সাপ্তাহিক নবকিরণ পত্রিকার সম্পাদক শওকত মাহমুদ সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। ০৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে ক্লাব মিলনায়তনে বিপুল উৎসব মুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহকারী সম্পাদক পদে  দিগন্ত টেলিভিশনের ফেনী প্রতিনিধি ও দৈনিক দৃষ্টান্ত সম্পাদক দিলদার হোসেন স্বপন এবং কোষাধ্যক্ষ পদে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরটিভি ও দৈনিক যায়যায়দিন’র ফেনী প্রতিনিধি আজাদ মালদার ও সাপ্তাহিক বর্ণমালা এবং মাসিক সরাসরি পত্রিকার সম্পাদক মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া সমান সংখ্যক ভোট পান। আজাদ মালদারের স্বেচ্ছা সমর্থনে তাহের ভূঁইয়াকে বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশন। এর আগে একাধ...