Friday, September 11Welcome khabarica24 Online

সারা-দেশ

সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ

সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ

সারা-দেশ
  হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুরে মালবাহী বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় বগি লাইনচ্যুত হওয়ার ফলে এ ঘটনা ঘটে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশনের স্টেশন মাস্টার শহিদুর রহমান জানান, মঙ্গলবার বিকাল ৫টায় সিলেট থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এরপর নোয়াপারা রেল স্টেশনে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্থানে আটকা পড়ে। শায়েস্তাগঞ্জ জিআরপি পুলিশে ইনচার্জ শাহ আলম জানান, রিলিফ ট্রেন এসে উদ্ধারে কয়েক ঘণ্টা সময় লাগবে।...
বৃহস্পতিবারের আওয়ামী লীগের নির্বাচনী জনসভা হচ্ছে না

বৃহস্পতিবারের আওয়ামী লীগের নির্বাচনী জনসভা হচ্ছে না

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
    আচরণবিধি লঙ্ঘন হতে পারে আশঙ্কা করে আগামী বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের আওয়ামী লীগের নির্বাচনী জনসভা হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম। তিনি আজ মঙ্গলবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন।এইচ টি ইমাম বলেন, নির্বাচনের সময় জনসভায় তিনটির বেশি মাইক ব্যবহার না করার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাই পূর্বনির্ধারিত ওই জনসভা হবে না।নির্বাচন শান্তিপূর্ণ হবে কি না—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে এইচ টি ইমাম বলেন, পুরোপুরি শান্তিপূর্ণ নির্বাচনের গ্যারান্টি নেই। তবে আমরা চেষ্টা করব জনগণ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে।ভোটারদের ভয় কাটানোর চেষ্টা করা হচ্ছে কি না, এর জবাবে প্রধানমন্ত্রীর সাবেক এই উপদেষ্টা বলেন, আমরা সব রকম চেষ্টা করব। সে জন্য ইসির পক্ষ থেকে সেনা মোতায়েন করা হয়েছে। স...
সমাপনী পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৮.৫৮

সমাপনী পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৮.৫৮

সারা-দেশ, স্লাইড
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর ফল প্রকাশিত হয়েছে। এবার সারাদেশে পাসের হার  ৯৮.৫৮ শতাংশ। সোমবার সকাল ১০টায় গণভবনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের কপি তুলে দেন শিক্ষামন্ত্রী। বেলা ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন।এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন শিক্ষার্থী। গত ২০ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ৬ ডিসেম্বর। হরতাল অবরোধের কারণে পরীক্ষার সিডিউল পরিবর্তন করা হয়। প্রাথমিক সমাপনীতে ২৬ লাখ ৩৫ হাজার ৪০৬ জন এবং ইবতেদায়ীতে তিন লাখ ১৪ হাজার ৭৮৭ জন পরীক্ষা দিয়েছে। ইংরেজি মাধ্যমের পরীক্ষার্থীর সংখ্যা ছয় হাজার ৪৫৭ জন। গত বছর প্রাথমিক সমাপনীতে পাস করেছিল ৯৭ দশমিক ৩৫ শতাংশ এবং ইবতেদায়ীতে ৯২ দশমিক ৪...
জেএসসি ও জেডিসি’র ফল প্রকাশ, পাসের হার ৮৯.৯৪

জেএসসি ও জেডিসি’র ফল প্রকাশ, পাসের হার ৮৯.৯৪

সারা-দেশ
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার পাসের হার ৮৯.৯৪ শতাংশ। রোববার সকালে এই ফলাফল প্রকাশ করা হয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেয় ১৯ লাখ ২ হাজার ৭৪৬ জন। এর মধ্যে মোট পাস করেছে ১৬ লাখ ৭৫ হাজার ১০৯ জন। জেএসসি ও জেডিসি পরীক্ষায় পাসের গড় হার ৮৯ দশমিক ৯৪ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৭২ হাজার ২০৮ জন শিক্ষার্থী। এই দুই পরীক্ষার মধ্যে জেএসসিতে পাশের হার ৮৯ দশমিক ৭১ ও জেডিসিতে ৯১ দশমিক ১১ শতাংশ।বেলা দুইটায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মুঠোফোনের খুদেবার্তার মাধ্যমে একযোগে প্রকাশ করা হবে। কেন্দ্র সচিবদে...
কমলাপুরে বোমা বিস্ফোরণে নিরাপত্তাকর্মী নিহত

কমলাপুরে বোমা বিস্ফোরণে নিরাপত্তাকর্মী নিহত

সংবাদ শিরোনাম, সারা-দেশ
  কমলাপুর রেলস্টেশনে দু’টি শক্তিশালী হাতবোমা বিস্ফোরণে আবুল কাশেম (৫০) নামে রেলওয়ের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। রোববার বিকালে এ ঘটনায় ঘটে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ  ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় আমিনুল ও আলম নামের দুই জনকে আটক করা হয়েছে।...

একটি গুলির জবাবে ১০টি গুলি করবে ছাত্রলীগ

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেছেন, ২৯শে ডিসেম্বর বিএনপির আন্দোলনে জামায়াত-শিবিরকে প্রতিহত করতে বরাবরের মতো এবারও ছাত্রলীগ মাঠে থাকবে। তারা যদি একটি গুলি করে, ছাত্রলীগ ১০টি গুলি করবে। এ প্রস্তুতি নিয়েই মাঠে থাকবে ছাত্রলীগ। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রলীগ ঢাকা মহানগরের এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। সিদ্দিকী নাজমুল আলম আরও বলেন, বিএনপি যে সাংঘর্ষিক আন্দোলনের ডাক দিয়েছে আমরা জানি সে আন্দোলনে বিএনপি নয় মাঠে থাকবে জামায়াত-শিবির। তাই তাদের সম্পূর্ণ প্রতিহত করা হবে। ছাত্রলীগের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আনিসুর রহমান আনিস বলেন, বিএনপির কর্মসূচি কিভাবে প্রতিহত করতে হয় ছাত্রলীগ মাঠে থেকে তা বুঝিয়ে দেবে। প্রত্যেক এলাকায় পাহারা বসানো হবে। ছাত্রলীগ ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক আজিজুল হক রানা বলেন, রাজাকারের হাতে জাতীয় পতাকা তুলে দিতে দেবো না। ...
জুড়িতে জাতীয় পতাকা তৈরিতে নিষেধাজ্ঞা!

জুড়িতে জাতীয় পতাকা তৈরিতে নিষেধাজ্ঞা!

সারা-দেশ, স্লাইড
  মৌলভীবাজারের জুড়ীতে জাতীয় পতাকা তৈরিতে পুলিশ নিষেধাজ্ঞা আরোপ করেছে করেছে বলে অভিযোগ করেছেন সেখানকার দর্জি দোকানিরা। তারা জানান, কেউ জাতীয় পতাকা তৈরি করতে চাইলে তাকে থানায় গিয়ে অনুমতি আনতে হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৫টি জাতীয় পতাকাসহ তিন দর্জি দোকানিকে আটক করেছে পুলিশ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কাল রোববার জাতীয় পতাকা হাতে ঢাকা অভিমুখে যাত্রার আহবান জানিয়েছেন। পতাকার সাথে লাঠি নিয়ে ঢাকা যাওয়ার নামে নাশকতা হতে পারে এমন আশংকা থেকে সরকারের পক্ষ থেকে পতাকা তৈরিতে এ অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জুড়ী প্রতিনিধি জনান, উপজেলা শহরে জাতীয় পতাকা তৈরিতে পুলিশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। টেইলারগণ অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার দুপুরে দুই কনস্টেবলসহ এক পুলিশ কর্মকর্তা শহরের সব টেইলারিংয়ের দোকানে ঘুরে ঘুরে তাদের নাম-ঠিকানা লিখে নেন এবং জাতীয় পতাকা তৈরি না...
কর্মসূচি ঘোষণার পর সরকারের মাথা বিগড়ে গেছে: ফখরুল

কর্মসূচি ঘোষণার পর সরকারের মাথা বিগড়ে গেছে: ফখরুল

সংবাদ শিরোনাম, সারা-দেশ
  বিএনপির ভারপ্রপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া নির্দলীয় নিরপেক্ষ সরকারের গণদাবি আদায়ের লক্ষ্যে এবং ৫ জানুয়ারীর প্রহসনের নির্বাচন বন্ধ করতে সারাদেশ থেকে সকল শ্রেণী-পেশার সক্ষম জনগণকে লাল-সবুজের পতাকা হাতে ঢাকায় আসার জন্য মার্চ ফর ডেমোক্রেসি ঘোষণা করেছেন। এই শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণার পর থেকেই সরকারের মাথা বিগড়ে গেছে।বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, জনসমর্থন শুন্যের কোঠায় নেমে আসায় নিজেদের অভ্যন্তরীণ হানাহানি এবং রক্তারক্তির হোলিখেলায় বিপর্যস্ত আওয়ামী লীগ সরকার জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।বিবৃতিতে ফখরুল বলেন, সরকার ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ সভা-সমাবেশ বন্ধ করার পাঁয়তারা ও যৌথ বাহিনী দিয়ে সারাদেশে বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে মামলায় জড়া...