মীরসরাইয়ে দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি ঃ
গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন জাতিসংঘ হলো বিশ্বের ধনি লোকদের একটি ক্লাব। মানবতার কল্যাণে প্রকৃত সেবা প্রদান করার ইচ্ছে বা মানষিকতা তাদের মধ্যে কতোটুকু আছে তা এবারের রোহিঙ্গা সংকটের সময়ই প্রমানিত হয়েছে। লক্ষ লক্ষ মানুষ এখানে মানবিক বিপর্যয়ে পড়ার পর আমাদের নেত্রী শেখ হাসিনা জাতিসংঘকে বার বার এতোটা গুরুত্ব সহকারে জানানোর পর ও ওদের মধ্যে সেই মানবিকতার উদয় হয়নি। জাতিসংঘের প্রয়োজন ছিল রোহিঙ্গা সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া। অথচ আমাদের প্রধানমন্ত্রীই একমাত্র দেশ বিদেশের সাহায্য নিয়ে সাধ্যমতো তাদের মানবিক সহযোগিতা প্রদান করে যাচ্ছে। তাই তিনি বলেন জাতিসংঘকে প্রকৃতপক্ষে বিশ্বের ধনি লোকদের আড্ডা দেয়ার ক্লাবই বলা চলে।
শুক্রবার ( ১৩ অক্টোবর ) সকাল ১১টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে মীরসরাই উ...







