Thursday, February 26Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

কুতুবদিয়ায় জামায়াত-পুলিশ সংঘর্ষে নিহত ৪

কুতুবদিয়ায় জামায়াত-পুলিশ সংঘর্ষে নিহত ৪

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি পুলিশের সাথে সংঘর্ষে কক্সবাজারের কুতুবদিয়ায় জামায়াত-শিবিরের ৪ কর্মী নিহত হয়েছে। তবে কক্সবাজারের জেলা প্রশাসক দুইজনের নিহতের কথা স্বীকার করেছেন। কুতুবদিয়া উপজেলা জামায়াত সেক্রেটারি শাহরিয়ার চৌধুরী দাবি করেছেন- নিহতরা হলেন যথাক্রমে কুতুবদিয়ার লেমশাখালী ইউনিয়নের আজিজুর রহমান (২০), উত্তর ধুরুং ইউনিয়নের আবু আহমদ (৫৫) দক্ষিণ ধুরুং ইউনিয়নের আবু বকরের পুত্র ইসমাঈল পারভেজ (১৭) ও তাজুল ইসলাম (২৯)। এসময় পুলিশের দুইটি গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশসহ ৩০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার তিন দিনের হরতালের শেষ দিনে সন্ধ্যা ৭টার দিকে কুতুবদিয়ার উত্তর ধুরুং বাজারে এ ঘটনা ঘটে।...
দুই নেত্রীর ফোনালাপ গণমাধ্যমে প্রচার উদ্দেশ্যমূলক: মির্জা  ফখরুল

দুই নেত্রীর ফোনালাপ গণমাধ্যমে প্রচার উদ্দেশ্যমূলক: মির্জা ফখরুল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি দুই নেত্রীর ফোনালাপ গণমাধ্যমে প্রকাশ উদ্দেশ্যমূলক ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে এই ফোনআলাপটি গনমাধ্যমে প্রকাশ করা উচিত হয় নাই।সকালে নয়াপল্টন দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।...
তীব্র  ঝড়ের কবলে পড়েছে ইউরোপের উত্তর-পশ্চিমাঞ্চল সমূহ

তীব্র ঝড়ের কবলে পড়েছে ইউরোপের উত্তর-পশ্চিমাঞ্চল সমূহ

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিনিধি ঝড়ের কবলে পড়েছে ইউরোপের উত্তর-পশ্চিমাঞ্চল। গত সোমবার ব্রিটেইন, নেদারল্যান্ডস, জার্মানি এবং স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে ঝড়টি আঘাত হানে। এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। এর মধ্যে শুধু জার্মানিতেই মারা গেছে ৬ জন, ব্রিটেইনে মৃতের সংখ্যা ৫ । ঘন্টায় ১৬০ কিলোমিটার বেগে আঘাত হানা ঝড়ের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাজ্য। তীব্র বাতাসে গাছপালা উপড়ে পড়ায়, দক্ষিণ ব্রিটেনের রেল যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে যুক্তরাজ্যের অনেক ঘরবাড়ি।লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বাতিল হয়েছে একশ তিরিশটি ফ্লাইট।...
নিউজিল্যান্ডকে ৪৩ রানে হারিয়েছে বাংলাদেশ

নিউজিল্যান্ডকে ৪৩ রানে হারিয়েছে বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি মিরপুরে, তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে  ৪৩ রানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ২৬৬ রানের টার্গেটে ১৬২ রান করে নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে নিউজিল্যান্ডের লক্ষ্য দাড়ায় ৩৩ ওভারে ২০৬ রান। রুবেল হোসেনের হ্যাটট্রি জয়ের সম্ভাবনা তৈরি করে । তাঁর ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৬২ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। ২৬ রান এর বিনিময়  ৬ উইকেট নেন রুবেল। এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি বাংলাদেশের। তবে মুশফিক ও নাঈমের রেকর্ড ১৫৪ রানের জুটিতে সব কয়টি উইকেট হারিয়ে ২৬৫ রান করে টাইগাররা। মুশফিক ৯০ ও নাঈম ৮৪ রান করেন। ৪ উইকেট নেন জেমস নিশাম।...
পিলখানা হত্যা মামলার রায় বুধবার হচ্ছে না

পিলখানা হত্যা মামলার রায় বুধবার হচ্ছে না

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি বহুল প্রত্যাশিত বিডিয়ার বিদ্রোহের হত্যাকান্ডের রায় আগামীকাল বুধবার  মামলার রায় হওয়ার কথা ছিল। তবে মামলার সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীদের সূত্রে থেকে জানা গেছে, কাল বহুল আলোচিত ঐ মামলার রায় হচ্ছে না।বিডিআর বিদ্রোহের ঘটনাটি শরু হয়েছিল ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআরের  দরবার হল থেকে। সকাল আটটায় দরবার শুরু হওয়ার কথা থাকলেও, সেদিন দরবার বসেছিল সকাল নয়টা দুই মিনিটে।দরবার হলে উপস্থিত ছিলেন আড়াই হাজারেরও বেশি বিডিআর সদস্য। তত্কালীন বিডিআরের মহাপরিচালক শাকিল আহমেদের বক্তব্যের সময় দুজন বিদ্রোহী অতর্কিতে মঞ্চে প্রবেশ করে। বিদ্রোহের শুরু। সকাল সাড়ে ১০টায় বিদ্রোহীরা গুলি ছুড়তে ছুড়তে দরবার হলে ঢোকে। মিনিট পাঁচেকের মধ্যে কর্মকর্তারা এক সারিতে দরবার হল থেকে বের হন। সিঁড়িতে পা দিতেই ব্রাশফায়ার। মুহূর্তে ঢলে পড়েন ডিজিসহ আরও কয়েকজন কর্মকর্তা।২৫ ফেব্রুয়ারি সকালেই মহাপরিচালক খুন হয়েছিলেন।বিডিআর...
সংলাপের জন্য আরেকবার আমন্ত্রণ চায় বিএনপি

সংলাপের জন্য আরেকবার আমন্ত্রণ চায় বিএনপি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ দুই নেত্রী সংলাপে বসার জন্য  আরেকবার বেজে উঠতে হবে লাল টেলিফোন । কিন্তু কে করবেন সেই ফোন? এ নিয়ে এখন দেখা যাচ্ছে, দুই পক্ষের দুরকম অবস্থান। ২৯ তারিখের পর বেগম খালেদা জিয়া যে কোনো সময় যে কোন জায়গায় গিয়ে সংলাপে বসবেন। এ জন্যে আরেকবার নিমন্ত্রণ জানাতে হবে প্রধানমন্ত্রীকে। কিন্তু ক্ষমতাসীন জোট  জানিয়ে দিলো, এদিক থেকে কোনো ফোন যাচ্ছে না। পরের ফোনটি বিএনপি  থেকেই আসতে হবে। গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, গণভবন এখন অপেক্ষা করছে, বিরোধী দলীয় নেত্রীর পক্ষ থেকে ফোনের। চৌদ্দ দলের নেতারা দুপুরে বৈঠক সারার পর, জোট নেতাদের ব্রিফিং-এ রাশেদ খান মেনন স্পষ্ট করেই বললেন, পরের ফোনটা অপর প্রান্ত থেকেই আসতে হবে। বুঝা যাচ্ছে সংলাপের জন্য আরেকটা টেলিফোন কল অপেক্ষা করছে। তবে কে কল করবে সেটাই প্রশ্ন........
আগামি ১০ নভেম্বর  থেকে আওয়ামী প্রার্থীদের মননোয়নপত্র বিতরণ শুরু হবে

আগামি ১০ নভেম্বর থেকে আওয়ামী প্রার্থীদের মননোয়নপত্র বিতরণ শুরু হবে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি আগামী ১০ নভেম্বর থেকে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মননোয়নপত্র দেওয়া শুরু করবে আওয়ামী লীগ। গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার আওয়ামী লগের মনোয়নপত্রের দাম ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। একই সাথে গত এক মাসের বেশি সময় ধরে  প্রার্থী বাছাইয়ে তৃণমূল নেতাদের সাথে প্রধানমন্ত্রীর যে বৈঠক হয়েছে সেখান থেকে আসা সুপারিশ নিয়েও আলোচনা হয়েছে।...
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। তিন বছর আগে নিউজিল্যান্ডকে হারানোর পর থেকে ওয়ানডেতে বদলে গেছে বাংলাদেশ। এই সময়ে ৩৯ ওয়ানডে খেলে ১৬টিতে জিতেছে টাইগাররা। টানা তিন দিনের হরতালের আজ শেষ দিন অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। বাংলাদেশকে সমর্থন যোগাতে ভ্ক্তদের মাঠে আসার আহ্বান জানান বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশ-নিউজিল্যান্ডম্যাচ হরতালের আওতামুক্ত থাকবে।...