বিএনপির ৫ নেতার রিমান্ড শুনানি বৃহস্পতিবার, কারাগারে প্রেরণ
নিজস্ব প্রতিনিধি
গ্রেফতার হওয়া বিএনপির ৫ নেতার রিমান্ড শুনানি আগামি বৃহস্পতিবার। শনিবার বিকালে পুরনো ঢাকার সিএমএম আদালতে হাজির করে প্রত্যেককে ২০ দিন করে রিমান্ডের আবেদন জানালে ঢাকা মহানগর হাকিম জয়নব বেগম এ আদেশ দেন।শনিবার বিকালে আদালতে হাজির করে প্রত্যেককে ২০ দিন করে রিমান্ডে আবেদন জানায় পুলিশ। এছাড়া তাদের জামিনের আবেদন খারিজ করে কারাগারে নেয়ার আদেশ দেন আদালত। মতিঝিলে বাস পোড়ানো ও কমলাপুরে পুলিশের ওপর হামলার অভিযোগ এনে বিএনপির আটককৃত জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় জানান, গত ৫ নভেম্বর মতিঝিল থানায় দায়েরকৃত বিস্ফোরক আইনের মামলা (নম্বর ১৬) এবং ২৪ সেপ্টেম্বর একই থানায় দায়েরকৃত বিস্ফোরক আইনের আরেকটি মামলায় (নম্বর ৪৪) ৫ নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে। এ দুই মামলায় তাদের প্রত্যেককে ১০ দিন করে ২০ দিনের রি...






