Saturday, November 7Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

দিনাজপুরে ২টি ট্রেনের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

দিনাজপুরে ২টি ট্রেনের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
দিনাজপুরের ফুলবাড়ীতে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে প্রায় ৫০ জন যাত্রী। সোমবার রাত সাড়ে ৩টায় ফুলবাড়ী রেল স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পার্বতীপুর থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেসের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। এতে একটি বগি ধুমড়ে-মুচড়ে যায় এবং তিনটি বগি লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনার কারণে উত্তরাঞ্চলের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ প্রায় আট ঘণ্টা বন্ধ ছিল। ফুলবাড়ী রেল স্টেশন ও ফুলবাড়ী থানা সূত্রে জানা গেছে, পার্বতীপুর থেকে আট ঘণ্টা বিলম্বে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ফুলবাড়ী রেল স্টেশনে ১নং প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল। অপর দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনটিও ১নং প্লাটফর্মে প্রবেশ করে। ফলে দু’টির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দাঁড়িয়ে থাকা সীমান্ত এক্সপ্রেসের ইঞ্জিনের পেছনের বগিটি...
সেনাবাহিনীর তিন গুরুত্বপূর্ণ পদে রদবদল

সেনাবাহিনীর তিন গুরুত্বপূর্ণ পদে রদবদল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সেনাবাহিনীর আরও তিনটি গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। আজ মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।সেনা সূত্র জানায়, প্রতিরক্ষা ক্রয় পরিদপ্তরের মহাপরিচালক (ডিজিডিপি) মেজর জেনারেল মাসুদ রাজ্জাককে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে ন্যাশনাল ডিফেন্স কলেজের জ্যেষ্ঠ প্রশিক্ষক (এসডিএস) করা হয়েছে। সেনা সদরের সামরিক সচিব মেজর জেনারেল আবদুর রহমানকেও গত রোববার ওই পদে বদলি করা হয়।রাষ্ট্রপতি আবদুল হামিদের সামরিক সচিব মেজর জেনারেল কাজী ফকরুদ্দিন আহমেদকে প্রতিরক্ষা ক্রয় পরিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। গত রোববার সেনা সদর দপ্তরের প্রধান প্রকৌশলী (ইঞ্জিনিয়ার ইন চিফ-ইএনসি) মেজর জেনারেল আবুল হোসাইনকে ওই পদে বদলি করা হয়।প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং...
শাহজালাল বিমানবন্দরে ৩৭ কেজি সোনা উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে ৩৭ কেজি সোনা উদ্ধার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৭ কেজি ওজনের ৩২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর ছয়টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)। এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে কাতার এয়ারওয়েজের কিউআর ৬৩৪ নম্বর ফ্লাইট অবতরণ করে। আগে থেকে গোয়েন্দা তথ্য ছিল ঐ বিমানে অবৈধ স্বর্ণের চালান আসছে। এর ভিত্তিতে ভোর ছয়টার দিকে বিমানটিতে তল্লাশি করা হয়। এ সময় ফ্লাইটের ৪১ নম্বর সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।...
ভারত-বাংলাদেশ পাসপোর্ট বাতিল হচ্ছে

ভারত-বাংলাদেশ পাসপোর্ট বাতিল হচ্ছে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দীর্ঘ ৪২ বছরের বিশেষ ‘ভারত-বাংলাদেশ পাসপোর্ট’ (আইবিপি) ব্যবস্থা তুলে দেওয়া হচ্ছে। চলতি বছরের ১৫ নভেম্বর, শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানানো হয়েছে।তবে ইতিমধ্যে যাদের আইবিপি দেওয়া হয়েছে, মেয়াদ শেষ না-হওয়া পর্যন্ত তারা ওই পাসপোর্ট ব্যবহার করতে পারবেন। আইবিপি-র জন্য নতুন আর কোনও আবেদন নেওয়া হবে না। এখন থেকে ভারত থেকে বাংলাদেশ সফরে যেতে সাধারণ পাসপোর্টই ব্যবহার করতে হবে।...
পদত্যাগ সংবিধান অনুযায়ী নয়, আনুষ্ঠানিকতা মাত্র: আইনমন্ত্রী

পদত্যাগ সংবিধান অনুযায়ী নয়, আনুষ্ঠানিকতা মাত্র: আইনমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম
মন্ত্রীদের পদত্যাগপত্র সংবিধানসম্মত অনুযায়ী প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়নি। এটা আনুষ্ঠানিকতা মাত্র বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। পদত্যাগপত্র জমা দেয়ার একদিন পর মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পদত্যাগের উদ্দেশ্যে পদত্যাগপত্র জমা দেয়া হয়নি। এর মাধ্যমে জাতির সঙ্গে কোনো প্রতারণা করা হয়নি। এছাড়া এতে কোনো রাজনৈতিক জটিলতা তৈরি হবে না।মন্ত্রীরা যে পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দিয়েছেন তা রাষ্ট্রপতি বরাবর দেয়া হয়নি জানিয়ে ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, যেহেতু পদত্যাগপত্র সংবিধান অনুযায়ী দেয়া হয়নি, তাই ওটা শুধু আনুষ্ঠানিকতা। পদত্যাগ করতে হলে রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়ে পদত্যাগ করতে হবে। সেটা হতে পারে লিখিত বা মৌখিক। প্রধানমন্ত্রী বরাবর যে পদত্যাগপত্র দেয়া হয়ে হয়েছে সেটাকে কীভাবে মূল্যায়ন করা হবে জানতে চাইলে সাংবাদিকদের তিনি ব...
আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
ফিলিপাইনে এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী টাইফুন হাইয়ানে প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার আশংকা করছে দেশটির প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার সকালে ঘণ্টায় ২৭৫ কিলোমিটার বেগের ঝড়োহাওয়া নিয়ে দ্বীপ রাষ্ট্রটিতে আঘাত হানে ভয়াবহ এ ঝড়।এর আগে শনিবার প্রাথমিক হিসাব করে দেশটির রেডক্রস জানিয়েছিল হাইয়ানের কবলে প্রায় ১২শ’ লোক নিহত হয়েছে। তবে সেই সঙ্গে তারা এটিও জানায়, কয়েক দিন যাওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত তথ্য দেয়া সম্ভব হবে।প্রলয়ংকরী এ ঝড় দ্বীপপুঞ্জের পুব থেকে পশ্চিমে যাওয়ার পথে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এ সময় ৪৫ ফুট পর্যন্ত উচ্চতার জলোচ্ছ্বাসে ভেসে যায় উপকূলীয় এলাকা। হয়ে যায় লণ্ডভণ্ড। ভারি বৃষ্টিতে ভূমিধসও ঘটে। যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। হাইয়ানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লিতি প্রদেশ। এ প্রদেশের তাকলোবান শহর এখন ধ্বংসযজ্ঞের এক নাম।লিতির গভর্নরের বরাত দিয়ে প্রাদেশিক পুলিশের প্রধান এ...
৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগ করুন : প্রধানমন্ত্রীকে কাদের সিদ্দিকী

৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগ করুন : প্রধানমন্ত্রীকে কাদের সিদ্দিকী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৭২ ঘন্টার মধ্যে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে নিতে তাঁর প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। বিরোধী দলের নেতাদের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।কাদের সিদ্দিকী বলেন, সরকার দেশ পরিচালনায় যেমন ব্যর্থ, তেমনি বিরোধী দলও দেশ ও জাতিকে রক্ষায় ব্যর্থ হয়েছে। তিনি সাধারণ মানুষের জনদুর্ভোগ ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে হরতাল প্রত্যাহার করতে ১৮-দলীয় জোটের প্রতি অনুরোধ জানান।চলমান সংকটে রাষ্ট্রপতি আবদুল হামিদকে রাষ্ট্রনায়কোচিত ভূমিকায় অবতীর্ণ হয়ে দেশ ও জাতিকে রক্ষায় উদ্যোগ নেয়ার অনুরোধ জানান কাদের সিদ্দিকী।‘প্রধানমন্ত্রিত্ব নয়, আমি শান্তি চাই’। ইমাম সম্মেলনে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সূত্র ধরে...
রংপুর-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন শেখ হাসিনা

রংপুর-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন শেখ হাসিনা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রির দ্বিতীয় দিনে রংপুর-৬ আসনের মনোনয়নপত্র কিনলেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার তার পক্ষে মনোনয়নপত্র কেনেন দলের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান। সোমবার আরো মনোনয়নপত্র কেনেন শেখ ফজলুল করিম সেলিম (গোপালগঞ্জ-২), মজিবুর রহমান ফকির (ময়মনসিংহ-৩), কামরুল ইসলাম (ঢাকা-২) প্রমুখ।  আরো রয়েছেন, আবুল মাল আব্দুল মুহিদ, এ্যাডভোকেট ইউসুফ হোসেন, শেখ সেলিম, বাহাউদ্দিন নাসিম, ড. মশিউর রহমান প্রমুখ। বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক এ্যাডভোকেট মিনাল কান্তি দাস। সোমবার আওয়ামী লীগের ১ কোটি ১৯ লাখ টাকার মোট ৪৭৫টি মনোয়ন পত্র বিক্রি হয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগে ১২৬টি, চট্টগ্রামে ১০৪, রাজশাহীতে ৫৭, খুলনায় ৫৫, বরিশালে ৫৩, সিলেটে ৩৪ এবং রংপুরে ৪৬টি মনোয়ন পত্র বিক্রি হয়েছে।...