জাবি শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
নিজস্ব প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকরা রাষ্ট্রপতির নির্দেশনায় আন্দোলন প্রত্যাহার করেছে।
শুক্রবার বিকেল সাড়ে চারটায় সংবাদ সম্মেলন করে আন্দোলন প্রত্যাহারের কথা জানান আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম ও শিক্ষক ফোরামের সদস্য সচিব অধ্যাপক কামরুল আহসান। সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষকরা বলেন, রাষ্ট্রপতির নির্দেশনা মেনে আমরা আন্দোলন প্রত্যাহার করছি। কিন্তু ভিসি যদি রাষ্ট্রপতির নির্দেশনা বাস্তবায়ন করতে উদ্যোগ না নেন তাহলে আগামী রোববার থেকে রাষ্ট্রপতির নির্দেশনা বাস্তবায়ন করতে আমরা আবারো আন্দোলনে নামবো।বুধবার রাষ্ট্রপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩-এর ৫৬ ধারা অনুযায়ী ভিসি ও আন্দোলনকারী শিক্ষকদের নির...







