Saturday, November 7Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

নতুন জোট করে নির্বাচনে অংশ নেবেন এরশাদ

নতুন জোট করে নির্বাচনে অংশ নেবেন এরশাদ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নতুন রাজনৈতিক জোট করেই আগামী নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। একই সঙ্গে কয়েকদিনের মধ্যেই সরকারবিরোধী আন্দোলন শুরুরও ঘোষণা করেন মহাজোট সরকারের এই অন্যতম শরিক। রোববার দুপুরে হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আহমেদ শফীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ ঘোষণা দেন তিনি। হেফাজতে ইসলামের আমির আহমেদ শফীর সঙ্গে এই বৈঠক করার জন্য বেলা সাড়ে ১১টার দিকে হাটহাজারী মাদ্রাসায় যান এরশাদ। দুপুর পৌনে ১২টার দিকে শফীর কক্ষে তাদের মধ্যে বৈঠক শুরু হয়। প্রায় ৪৫ মিনিটের এই বৈঠকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, আনিসুল ইসলাম মাহমুদ, হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবু নগরী প্রমুখ উপস্থিত ছিলেন।বৈঠকের পর হেফাজতে ইসলামের মহাসচিব সাংবাদিকদের জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান এসেছিলেন দোয়া নিতে। রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। তবে এরশাদ জানিয়েছেন, জাতীয় পার্...
তারেক খালাস, মামুনের ৭ বছরের কারাদন্ড ও জরিমানা

তারেক খালাস, মামুনের ৭ বছরের কারাদন্ড ও জরিমানা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
অনলাইন প্রতিবেদক: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। অপরদিকে গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছরের কারাদন্ড ও ৪০ কোটি টাকা জরিমানা দিয়েছেন আদালত।পাচারকৃত ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৬১৩ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন আদালত। মানিলন্ডারিং প্রতিরোধ আইন- ২০০২ এর ২(ঠ), (অ), (আ) ও ১৩ ধারায় এ সাজা দেওয়া হয়। আজ রোববার ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মোতাহার হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলাটির রায় ঘোষণা করেন। মামলা দায়েরের ৪ বছর ২১ দিন পর এ মামলার রায় দেওয়া হলো। গত ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় আসামিদের বিরুদ্ধে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১০ সালের ৬ জুলাই তারেক রহমান ও মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। ২০১১ সালের ৮ আগস্ট তারেক রহমানকে প...
কাবুলে বোমা হামলায় পুলিশসহ ১০ জন নিহত

কাবুলে বোমা হামলায় পুলিশসহ ১০ জন নিহত

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম
আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা হামলায় অন্তত ১০ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। এই হামলা আত্মঘাতী ছিলো বলে পুলিশ জানিয়েছে। আহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।শনিবার চেকপোস্ট দিয়ে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে যাওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাসীদের ধাওয়া দেয়। এসময়ই বিস্ফোরণ ঘটানো হয়। এখন পর্যন্ত কোনো গ্রুপ হামলার দায় স্বীকার করেনি। আগামী সপ্তাহে এই স্থানেই যুক্তরাষ্ট্রের সাথে স্থানীয় আদিবাসী নেতাদের নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা হবার কথা রয়েছে। বৈঠকে দুই হাজার চৌদ্দ সালের পর আফগানিস্তানে বিদেশি সেনা থাকার বিষয়ে আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের সাথে আফগানিস্তানের নিরাপত্তা চুক্তি বাস্তবায়িত হওয়ার আগে বিষয়টি বয়োজেষ্ঠদের পরিষদ লোয়াজিরগা ও পার্লামেন্টে পাস হতে হবে। উৎস-ইন্ডিপেনডেন্ট...
রোববার শুরু হচ্ছে আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি টিকিট বিক্রি

রোববার শুরু হচ্ছে আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি টিকিট বিক্রি

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
রোববার শুরু হচ্ছে আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি বাংলাদেশ ২০১৪ এর টিকিট বিক্রি। টিকিট পাওয়া যাবে এনসিসি ও অগ্রণী ব্যাংকের ১০০টি শাখায়।বিক্রির একদিন আগেই দীর্ঘলাইন দেখা গেছে ব্যাংকগুলোর সামনে। টিকিটের সর্বনিম্ন দাম ৫০ টাকা; প্রতিটি ব্রাঞ্চ থেকে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে একদিনে ৫০ জনকে টিকিট দেয়া হবে। একজন সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। তবে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট ছাড়া কেউ টিকিট কিনতে পারবেন না...
কর্নাটকে পণ্যবাহী গাড়ি উল্টে নিহত ২১

কর্নাটকে পণ্যবাহী গাড়ি উল্টে নিহত ২১

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কর্নাটকে শনিবার ভোরে একটি পণ্যবাহী গাড়ি উল্টে নারী ও শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছে।শনিবার সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কর্নাটকের উত্তরাঞ্চলীয় বেলগাউম জেলার একটি হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় পুলিশ কর্মকর্তা এসডি গুডনাভার বলেন, প্রায় ৫০ জন যাত্রীসহ ভোর সাড়ে ৫টার দিকে পণ্যবাহী গাড়িটি হাইওয়ের একটি ক্রসিং অতিক্রম করছিল। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ২১ জন প্রাণ হারান।গুডনাভার জানান, নিহতদের বেশির ভাগই দিনমজুর। কাজের উদ্দেশ্যে তারা কর্নাটকের ইয়াদগির জেলা থেকে মহারাষ্ট্রের সাভাদাত্তিতে যাচ্ছিলেন।ভারতের গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন নারী ও ছয়জন শিশুও রয়েছে।দুর্ঘটনার কারণ সম্পর্কে পুলিশের বরাত দ...
মার্কিন মন্ত্রী নিশা দেশাই ঢাকায়

মার্কিন মন্ত্রী নিশা দেশাই ঢাকায়

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসোয়াল বাংলাদেশ সফরে এসেছেন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি ঢাকায় পৌছান। মার্কিন পররাষ্ট্র দফতর শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বাংলাদেশে অবস্থানকালে তিনি বৈশ্বিক, আঞ্চলিক ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে সরকার, বিরোধীদল ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।মার্কিন পররাষ্ট্র দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার নিশা দেশাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।এছাড়া বাণিজ্যমন্ত্রী, শ্রমমন্ত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।ভারতীয় বংশোদ্ভূত নিশা দেশাই প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এলেন। গত ২১ অক্টোবর তিনি মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন।...
জাতীয় পার্টি আর মহাজোটে নেই: এরশাদ

জাতীয় পার্টি আর মহাজোটে নেই: এরশাদ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
      জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মন্ত্রিসভা থেকে জিএম কাদেরের পদত্যাগের মধ্যদিয়ে, মহাজোট সরকারের সঙ্গে জাতীয় পার্টির সম্পর্ক শেষ হয়ে গেছে। আগামী দুই এক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। জাতীয় পার্টির সহযোগী সংগঠন, জাতীয় যুব সংহতির কাউন্সিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন এরশাদ।রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ছিলো জাতীয় যুব সংহতির কাউন্সিল। এতে সব বক্তাই দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় পার্টির সঠিক সিদ্ধান্তের ওপর জোর দেন। তারা সমালোচনা করেন প্রধান দুই রাজনৈতিক দলের। এরশাদ তুলে ধরেন তার নয় বছরের শাসনামল, গত ২৩ বছর ধরে প্রধান দুই দলের কাছে তার অবস্থান। বললেন, এবার সুযোগ এসেছে।পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ বললেন, দুই একদিনের মধ্যেই আসছে মহোজোট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা।দু...
বিরোধী দল সংলাপ নিয়ে টালবাহানা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধী দল সংলাপ নিয়ে টালবাহানা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধান বিরোধী দল বিএনপি সংলাপ নিয়ে  টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। শনিবার সকালে জেলার কচুয়া উপজেলার নলুয়া গ্রামে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা গণতান্ত্রিক দল, গণতন্ত্রে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার বিএনপিকে সংলাপে অংশগ্রহণ করে তাদের যে বক্তব্য রয়েছে তা প্রকাশ করার কথা বলেছেন। অথচ তারা টালবাহানা করে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। সংলাপের নামে যে তারা টালবাহানা করছে তা আজ জনগণের কাছে স্পষ্ট। মহীউদ্দীন খান আলমগীর বলেন, সময় মতো সংবিধান অনুযায়ী অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্নের বিষয়ে তারা যদি আমাদের সঙ্গে সংলাপ করতে চায় তাহলে সংলাপের পথ এখনো উন্মুক্ত আছে। তিনি বলেন, আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে মারার ও জনগণের সম্পত্তি বিনষ্ট করার অধিকার কারো নেই। যাদের আন্দোলনের কারণে তথাকথিত হরতালের কারণ...