Saturday, November 7Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

চাকরিচ্যুত ৩ র‌্যাব কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ

চাকরিচ্যুত ৩ র‌্যাব কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
নারায়ণগঞ্জে ৭ জনকে অপহরণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত চাকরিচ্যুত তিন র‌্যাব কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত তিন কর্মকর্তা হচ্ছেন র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মাহমুদ, সাবেক অধিনায়ক মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানা। নারায়ণগঞ্জের তদন্ত প্রক্রিয়া পর্যবেক্ষণে সাবেক একজন প্রধান বিচারপতি অথবা আপিল বিভাগের বর্তমান একজন বিচারপতির নেতৃত্বে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিট আবেদনের শুনানি শেষে রবিবার এ আদেশ দেন বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলমের হাইকোর্ট বেঞ্চ। রিট আবেদনের পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন। সকালে রিট আবেদনটি দায়ের করেন নিহত আইনজীবী অ্যাডভোকেট চন্দন সরকারের জামাতা ডা. বিজয় কুমার পা...
রংপুরে বাস নদীতে, ২ লাশ উদ্ধার

রংপুরে বাস নদীতে, ২ লাশ উদ্ধার

বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকোরতলী এলাকায় বরাতী ব্রিজের রেলিং ভেঙ্গে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী যাত্রীবাহী বাবুল পরিবহনের একটি বাস যমুনেশ্বরী নদীতে পড়ে গেছে। এ ঘটনায় নারীসহ ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরো ৩০ যাত্রী আহত হয়েছেন। আজ রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় দিনাজপুর- ঠাকুরগাও-পঞ্চগর নীলফামারী জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। এখনো বাসটিতে থাকা বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।...
আজ থেকে গাড়িতে কালো গ্লাসের বিরুদ্ধে অভিযান

আজ থেকে গাড়িতে কালো গ্লাসের বিরুদ্ধে অভিযান

জাতীয়, সংবাদ শিরোনাম
আজ থেকে যানবাহনের কালো, অস্বচ্ছ ও রঙ্গিন গ্লাসের বিরুদ্ধে অভিযানে নামবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে কালো, অস্বচ্ছ ও রঙ্গিন গ্লাস ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া) জালাল উদ্দিন আহমেদ চৌধুরী এ তথ্য জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ রোববার থেকে কালো গ্লাসের বিরুদ্ধে অভিযানে নামবে। রাস্তায় কালো গ্লাসের মাইক্রোবাস দেখামাত্রই ট্রাফিক পুলিশ সেগুলো আটক করবে এবং নির্দেশনা না মানার জন্য প্রয়োজনীয় যা ব্যবস্থা তা গ্রহণ করবে।এ ব্যাপারে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, গাড়ির মালিকদের প্রতি দ্রুত গাড়ির কালো গ্লাস পরিবর্তনের অনুরোধ জানানো হয়েছে। যারা এখনো কালো গ্লাসের গাড়ি সাদা করেনি তাদের শনিবারের মধ্যেই সাদা করতে হবে। অন্যথায় তাদের রাস্তায় নামলে জরিমানা গুণতে হবে।সম্প্রতি দেশে অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় স্বরাষ্ট্...
মুসোলিনী ও হিটলারের মতো দেশ চালাচ্ছে সরকার

মুসোলিনী ও হিটলারের মতো দেশ চালাচ্ছে সরকার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘মুসোলিনী ও হিটলারের মতো দেশ চালাচ্ছে সরকার। দেশে গণতন্ত্র নেই। সাংবিধানিক ন্যূনতম অধিকার নেই। গণতন্ত্র মানে কী? সরকার তা জানার অধিকার থেকেও জনগণকে বঞ্চিত করেছে।’ আজ বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় ‍যুব সংহতির প্রথম সাধারণ সভায় তিনি এ সব কথা বলেন। এরশাদ বলেন, ‘এখন কঠিন প্রেক্ষাপট! কী পেক্ষাপট, গণতন্ত্র সংবিধানের কথা আমরা শুনি, কোথায় গণতন্ত্র? মানুষ শান্তিতে ঘুমুতে পারে না। নদীতে লাশ ভেসে ওঠে। গণতন্ত্র শুধু মুখে আছে বাস্তবে নেই।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া।...
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মহিলা ও শিশুসহ ১০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটে রাজবাড়ী সদর উপজেলার দৌলতদিয়া-খুলনা মহাসড়কের বসন্তপুরে। সেখানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মহিলা ও শিশুসহ ১০ জন যাত্রীর মৃত্যু হয়। আহত হন অন্তত ৩০ জন। রাজবাড়ীর গোয়ালন্দ মোড় হাইওয়ে পুলিশফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন খান জানান, ঢাকা থেকে বরিশাল অভিমুখী গ্লোবাল পরিবহনের (পাবনা ব-১১-০০১২) একটি বাসের সঙ্গে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ঈগল পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-১৬০৫) একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনাই ঘটেছে আজ শুক্রবার ভোররাতে। নিহতদের মধ্যে চারজনের নাম পরিচয় জানা গেছে। এরা হচ্ছেন গ্লোবাল পরিবহনের সুপারভাইজার বাবু ফকির (৪০), হেল্পার মোহাম্মদ জুয়েল (৩৫), কাউন্টার মাস্টার পরেশ ও ওই বাসের যাত্রী আ...
আগামী বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকবে না : অর্থমন্ত্রী

আগামী বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকবে না : অর্থমন্ত্রী

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, এর আগে অনেকবার বাজেটে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। এ নিয়ে অনেক কথাও হয়েছে। তবে এবার আর এ সুযোগ দেওয়া হবে না। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আগামী বাজেট নিয়ে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত পরামর্শক কমিটির ৩৫তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সভায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান মোল্লাহ ওয়াহেদুজ্জামান, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি এ কে আজাদ, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, বাংলাদেশ রপ্তানিকারক সমিতির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, এফবিসিসিআই সহসভাপতি মনোয়ারা হাকিম আলী ও হেলালউদ্দিন আহমেদ প্রমুখ বক্ত...
রাজনীতি থেকে খালেদা জিয়াকে দূরে রাখতেই মামলা বিশেষ আদালতে

রাজনীতি থেকে খালেদা জিয়াকে দূরে রাখতেই মামলা বিশেষ আদালতে

সংবাদ শিরোনাম, স্লাইড
রাজনীতি থেকে দূরে রাখতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়েরকৃত মামলার কার্যক্রম ঢাকা আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে নেয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির দুপুরে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত দুদকের মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন। এই মামলার বিচার একটি দায়রা আদালতে চলছিল। কিন্তু সেই মামলা সরকার বিডিআর পিলখানা বিদ্রোহ মামলা চালানোর বিশেষ আদালতে স্থানান্তর করেছে। আমরা মনে করি, সরকার একটি সুপরিকল্পিত ও সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবেই এ পদক্ষেপ নিয়েছে। খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখা ও দেশবাসীর কাছে হেয় করার পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে সরকার মামলাটি দ্রুত শেষ করতে চাচ্ছে। গতকাল দুপুরে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ...
নাগরিক সমাজের আলটিমেটাম

নাগরিক সমাজের আলটিমেটাম

জাতীয়, সংবাদ শিরোনাম
  গুম-খুন ও অপহরণের ঘটনা বন্ধে তিন দফা দাবি তুলে সরকারকে ব্যবস্থা নেয়ার আলটিমেটাম দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা জানিয়েছেন, এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ না দিলে নাগরিক সমাজ রাস্তায় নামতে বাধ্য হবে। গতকাল মৌলিক অধিকার সুরক্ষা কমিটির ব্যানারে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজিত মানববন্ধন থেকে তিন দফা দাবি তুলে ধরে বলা হয়, নারায়ণগঞ্জ থেকে র‌্যাবের সকল প্রকার কার্যক্রম প্রত্যাহার, সাদা পোশাকে পুলিশের অভিযান বন্ধ এবং গ্রেপ্তারের পর  ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীকে আদালতে হাজির, সাম্প্রতিক সময়ের যে কোন একটি গুম-খুনের ঘটনার বিচারকাজ শুরু করে তা দুই মাসের মধ্যে শেষ করতে হবে। বিকাল ৫টা থেকে শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলে। সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ এতে অংশ নেন। এতে অংশ নেন সাম্প্রতিক সময়ে গুম-অপহরণের শিকার হওয়া পরিব...