পাসের রেকর্ড
এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার রেকর্ড গড়েছে। পাসের হার ও জিপিএ-৫ সব কিছুতেই অতীতের রেকর্ড ভেঙেছে এবারের ফল। গতকাল সব বোর্ডের ফল একযোগে প্রকাশিত হয়। এবার ৮টি সাধারণ বোর্ডসহ ১০টি বোর্ডের পরীক্ষায় মোট ১৪ লাখ ২৬ হাজার ৯২৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করে ১৩ লাখ ৩ হাজার ৩৩১ জন। পাসের হার ৯১.৩৪ ভাগ। যা গত বছরের চেয়ে ২.৩১ ভাগ বেশি। গত বছর পাসের হার ছিল ৮৯.০৩ ভাগ। এবার জিপিএ-৫ পেয়েছে রেকর্ড সংখ্যক ১ লাখ ৪২ হাজার ২৭৬ জন। পাসের হার ও জিপিএ ৫-এর ক্ষেত্রে এবার মেয়েদের চেয়ে ছেলেরা ভাল করেছে। গতবারের চেয়ে এ সংখ্যা ৫১ হাজার ৫০ বেশি। ২০১৩ সালে জিপিএ-৫ পেয়েছিল ৯১ হাজার ২২৬ জন শিক্ষার্থী। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ গতকাল সকাল ১০টায় ২০১৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলের কপি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন। এসময় সব বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছি...







