আওয়ামী লীগ ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে
সরকারি দল আওয়ামী লীগ আগামী ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে। এদিন ঢাকাসহ সারাদেশের জেলা ও উপজেলায় মিছিল সমাবেশের কর্মসূচি হাতে নিয়েছে দলটি।শুক্রবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সভা শেষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এক সংবাদ সম্মেলনে কর্মসূচির কথা জানান। আওয়ামী লীগের এক যৌথ সভায় এ কর্মসূচি নেওয়া হয়েছে। যৌথ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
সভায় আরও উপস্থিত ছিলেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য শতীষ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগ ঢাকা মহানগর কমিটির সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, কেন্দ্রীয় নেতা আব্দুর রহমান, আব্দুস সোবহান গোলাপ।এছাড়াও আওয়ামী লীগ মহানগর ও থানা কমিটির সভাপতি, সাধা...







