মীরসরাইতে মানুষের হিংস্র লোভের শিকার পথ ভোলা চিত্রা হরিণ
নিজস্ব প্রতিনিধি : ফুটফুটে সুন্দর একটি হরিণ। জাতে চিত্রা এবং এটি বিরল প্রজাপতির। আকারেও অনেক বড়। হরিণটি পথ ভুলে উপকূলীয় সংরক্ষিত বনাঞ্চল থেকে লোকালয়ে চলে আসে। কিন্তু মানুষের লোভ তাকে বাঁচতে দেয়নি। মীরসরাইয়ে উপকূলীয় সংরক্ষিত বনাঞ্চল থেকে লোকালয়ে চলে আসা চিত্রা হরিণটি জবাই করে মাংস ভাগ করার সময় ধরা পড়ল উপকূলীয় বনকর্মীদের হাতে। সোমবার গভীর রাতে বনকর্মীরা হরিণের মাংস, চামড়া ও মাথা জব্দ করে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) চট্টগ্রামের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এর কার্যালয়ে এই বিষয়ে বন আইনে একটি মামলা দায়ের হয়।
প্রাপ্ত তথ্যে জানা যায় মীরসরাই উপজেলার উপকূলীয় সংরক্ষিত বন এলাকা থেকে গত সোমবার (১৬ ফেব্রুয়ারী ) সন্ধ্যায় একটি হরিণ মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ গ্রামের লোকালয়ে চলে এলে এলাকার লোকজন হরিনটিকে ধাওয়া করলে হরিনটি স্থানীয় বাঘা দলিল এর বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেখানে ও লোকজন হানা দিলে হরিনটি ওই বাড়ী...






