Sunday, November 8Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

চট্রগ্রামে ১৭টি পেট্রলবোমা ও ১৬টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১

চট্রগ্রামে ১৭টি পেট্রলবোমা ও ১৬টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
    চট্রগ্রামের আগ্রাবাদ গোসাইলডাঙ্গা এলাকা থেকে ১৭টি পেট্রলবোমা, ১৬টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে পুলিশ গোসাইলডাঙ্গার একটি গ্যারেজ থেকে বোমা ও ককটেলসহ বোমা তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করে। এ ঘটনায় ইমরান (২২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  পুলিশ জানায়, উদ্ধার করা ১৭টি পেট্রলবোমা ও ১৬টি ককটেল ছাড়াও দুই কেজি গান পাউডার, চার কেজি স্প্লিন্টার ছিল। এগুলো গোসাইলডাঙ্গার সুলতান মিয়ার গ্যারেজ থেকে উদ্ধার করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে মো. ইমরান (২২) নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী আজ শুক্রবার রাত ৮টার দিকে ওই গ্যারেজে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃত ইমরান ১০ ফেব্রুয়ারি বন্দর থানার একটি বিস্ফোরক মামলার আসামি। তিনি মামলার পর থেকে পলাতক ছিলেন।এ ব্যাপারে বন্দর থানার ...
১৩ মার্চ থেকে ভারতের আদালতে নূর হোসেনের বিচার শুরু

১৩ মার্চ থেকে ভারতের আদালতে নূর হোসেনের বিচার শুরু

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  ভারতের পশ্চিমবঙ্গের একটি আদালতে ১৩ই মার্চ থেকে নারায়নগঞ্জ সাত খুন মামলার অন্যতম প্রধান অভিযুক্ত নূর হোসেনের বিচার শুরু হবে। আজ শুক্রবার উত্তর চব্বিশ পরগণার জেলা ও দায়েরা জজ বিচার শুরুর এই নির্দেশ জারি করেন। নূর হোসেন ও তাঁর দুই সঙ্গী অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গত বছরের ১৪ই জুন কলকাতায় গ্রেপ্তার হয়েছিলেন।আদালত সূত্রে জানা যায়, উত্তর চব্বিশ পরগণার অতিরিক্ত জেলা দায়েরা জজের আদালতে বিদেশি আইনের ১৪ নম্বর ধারায় আনা অভিযোগে তাদের বিচার শুরু হবে। সূত্র আরো জানায়, বাংলাদেশে নারায়নগঞ্জ সাত খুনের মামলায় অভিযুক্ত হলেও ভারতে যেহেতু নূর হোসেনের বিরুদ্ধে কোনও অপরাধের অভিযোগ নেই, সেজন্য এখানে শুধু অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা চলছে।প্রসঙ্গত, নূর হোসেন ও তাঁর দুই সঙ্গীর বিরুদ্ধে গত বছরের ১৮ই অগাস্ট পুলিশ চার্জশীট জমা দিয়েছিল।জানা গেছে, মি. হোসেন এখনও কলকাতার দমদম জেলে আট...
রবিবার থেকে ফের ৭২ ঘণ্টা হরতাল

রবিবার থেকে ফের ৭২ ঘণ্টা হরতাল

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  টানা অবরোধের পাশাপাশি আগামী ১ মার্চ রবিবার সকাল ৬টা থেকে ফের ৭২ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। একইসঙ্গে রবিবার সারাদেশের সব জেলা, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে এবং দেশের সব মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিবৃতিতে বলা হয় রবিবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে হরতাল পালিত হবে।অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে, আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে তার প্রতিবাদে এবং নেতাকর্মীদের নির্যাতন ও গ্রেফতারের অভিযোগ তুলে তাদের মুক্তির দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।এর আগে, ৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ পালনের পাশাপাশি গত চার সপ্তাহের সব কার্যদিবসেই ...
সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ৩ বনদস্যু নিহত

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ৩ বনদস্যু নিহত

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  সুন্দরবনের পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ বনদস্যু নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে র‌্যাব।বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত সুন্দরবনের কাটলার খাল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলেন— সাদ্দাম (২৭), সোহেল (২৫) ও অজ্ঞাত যুবক। এরা সবাই সাগর-সৈকত বাহিনীর সদস্য বলে র‌্যাব জানিয়েছে।র‌্যাব -৮ এর কর্মকর্তা ক্যাপ্টেন হাসিবুল হক জানান, সুন্দরবন পূর্ব বনবিভাগের শরনখোলা রেঞ্জের কাতলার খাল এলাকায় নিয়মিত টহল চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি ছোঁড়ে। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে ঘন্টব্যাপী এই বন্দুক যুদ্ধে প্রায় ১শ’ রাউন্ড গুলি বিনিময় হয়। একপর্যায়ে বনদস্যুরা রণে ভঙ্গ দিয়ে গভীর অরণ্যে পালিয়ে যায়। তখন র‌্যাব ঘটনাস্থল তল্লাশী চালিয়ে বনদস্যুদের তিনটি মৃতদেহ, ১২টি বিভ...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ৩

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় বেবিটেক্সির তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কর্নগোপ এলাকায় এ ঘটনা ঘটে।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বুধবার সকালে ঢাকার বকশীবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার আদেশ জারি করেন।...
মান্নার ১০ দিনের রিমান্ড মঞ্জুর

মান্নার ১০ দিনের রিমান্ড মঞ্জুর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ১০দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ বুধবার বিকেল পৌনে ৪টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ আদেশ দেন। একই সঙ্গে তার আইনজীবীদের করা জামিন আবেদন নাকচ করে দেন আদালত। আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে আদালত ১০দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বিকেল তিনটার দিকে প্রিজন ভ্যানে করে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে সিএমএম আদালতে নিয়ে যাওয়া হয় তাকে।...
নেত্রকোনায় ধর্ষণের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

নেত্রকোনায় ধর্ষণের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  নেত্রকোনায় দুই ভাইসহ পাঁচ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। স্কুলছাত্রী (১৫) ধর্ষণ মামলায়  বুধবার দুপুর ১২টায় এ রায় ঘোষণা করা হয়। নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. এ কে এম আবুল কাশেম এ রায় ঘোষণা করেন।